1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেছেন অচিরেই আন্দোলনের ডাক আসবে /দৈনিক প্রথম সময়

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেছেন, দেশে গণতন্ত্র নেই, মানুষের মৌলিক অধিকার নেই। বিচার বিভাগ, প্রশাসন সবকিছুকে ধ্বংস করেছে এই ক্ষমতাসীন সরকার। এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে দেশের জন্য, খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য আন্দোলনে যেতে হবে। অচিরেই সেই আন্দোলনের ডাক আসবে বলে তিনি মনে করছেন।

সোমবার (১৩ সেপ্টেম্বর) নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সকল ওয়ার্ড ও থানার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে তথ্য ফরম বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটি গঠনের জন্য কর্মীদের মাঝে ফরম বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

এ সময়ে রফিকুল আলম মজনু ওয়ার্ড ও থানার পদ প্রত্যাশিদের ঘোষিত সাংগঠনিক টিমের নিকট থেকে যথাসময়ে সঠিকভাবে পূরণের মাধ্যমে উল্লেখিত দিন ও সময়ের মধ্যে জমা দানের নির্দেশনা প্রদান করেন। প্রত্যেকটি ওয়ার্ড ও থানার অলিগলি থেকে যারা সৎ, সাহসী, ত্যাগী ও মামলা-হামলার স্বীকার এবং আন্দোলন-সংগ্রাম করতে পারবে তাদেরকে প্রাধান্য দিয়ে কমিটিতে মূল্যায়িত করা হবে বলে উল্লেখ করেন রফিকুল আলম মজনু।

এ সময় উপস্থিত ছিলেন নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, মোহাম্মদ মোহন, মোশারফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, লিটন মাহমুদসহ আহবায়ক কমিটির সদস্যরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD