1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বগুড়া শেরপুরে ওপেন হাউজ ডে ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত /দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বগুড়ার শেরপুরে ‘ওপেন হাউজ ডে’ ও কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২নং গাড়িদহ মডেল ইউনিয়ন বিট ও শেরপুর থানার আয়োজনে সোমবার (২০ সেপ্টেম্বর ) বিকাল ৩টায় উপজেলার মহিপুর কলোনি সরকারি প্রাথমিক বিদ‍্যালয় এবং বিশ্বরোড সংলগ্ন খেলার মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম সেবা।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে ও পুলিশের উপ-পরিদর্শক তন্ময় কুমার বর্মনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ শাখা) আব্দুর রশিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া সদর সার্কেল ও অতিরিক্ত দায়িত্ব শেরপুর সার্কেল ফয়সাল মাহমুদ।

অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তার বক্তব্যে বলেন, নারীদের প্রতি সহিংসতা কোনো ভাবেই কাম‍্য নয়। কারণ বাংলাদেশের প্রধান মন্ত্রী তিনি নিজেও একজন নারী, যার নেতৃত্বে এবং নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ আজ বিশ্বদরবারে এক চরম উচ্চতায় পৌঁছেছে। তিনি আরও বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, জনগণের

 বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় আপনাদের পাশে থেকে কাজ করছে। বগুড়ায় আমার যোগদানের এই এক মাসের মধ্যে এই প্রথম আপনাদের শেরপুরে জন- সম্মূখে অংশ গ্রহণ করেছি। তাই এই দিনটি আমার স্ম‍ৃতির মণিকোঠায় অম্লান হয়ে থাকবে। সেই সঙ্গে আপনাদের সহযোগিতা পেলে এই শেরপুরকে শতভাগ সন্ত্রাস মুক্ত করে নিরাপদ চলাচলের ব‍্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান।

এসময় আরও বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার,বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, ২নং গাড়িদহ মডেল ইউনিয়নের চেয়ারম্যান দবির উদ্দিন, জেলা আওয়ামীলীগের সদস্য এড গোলাম ফারুক, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব ফরহাদুজ্জামান শাহীন, গাড়িদহ ইউনিয়ন পুলিশিং এর আহ্বায়ক মোকাব্বর হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে জন – প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, ছাত্র রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD