1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফুলগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার – ৪

ফুলগাজী প্রতিনিধি
  • প্রকাশ : শনিবার, ২৫ জুলাই, ২০২০

ফেনীর ফুলগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামের তানভীর আহম্মেদ (২৪), পুর্ব দেবপুর গ্রামের মো. রাজু (২২), মো. জাবেদ হোসেন (২৩) ও ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর বরইয়া গ্রামের মো. ইসরাফিল (২৮)। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৩টার দিকে ডাকাতির প্রস্তুতির সময় তাদেরকে উপজেলার বিজয় পুর পুরোনো রেললাইন বাগান থেকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় শুক্রবার (২৪ জুলাই) দিনভর তাদের নিয়ে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালান।

ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) মো.মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত-রাত ৩টার দিকে টহল পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে গেলে ডাকাতরা পুলিশের উপস্থিত টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করেন।
এসময় পুলিশ ধাওয়া করে চার ডাকাতকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে দুটি চাপাতি, দুটি চোরা, তালা ভাঙ্গার একটি রেন্চ, একটি গ্রীল কাটার যন্ত্র ও পাঁচটি মুঠোফোনসহ বেশকিছু ডাকাতির সরান্জম উদ্ধার করে পুলিশ। তাদের মধ্যে নুর আহম্মদ (৪৫) নামে একজন পালিয়ে যায়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন ডাকাতি প্রস্তুতিকালে চার জনকে গ্রেপ্তারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, চারজনকে এজহার নামিয় ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে শুক্রবার দুপুরে থানায় মামলা রুজু করা হয়েছে। ধারণা করা হচ্ছে আসামিরা আন্তঃজেলা ডাকাত দলের সাথে সখ্যতা থাকতে পারে। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানা এলাকায় চুরি – ডাকাতির অভিযোগ রয়েছে বলে জানা যায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD