আসন্ন ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ড (বাঁশপাড়া) থেকে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বর্তমান কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান মজুমদার (হাবিব)।১০ অক্টোবর সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জসিম উদ্দীনের কাছে উক্ত মনোনয়নপত্র জমা দেন তিনি।সাড়ে ৮ হাজার জনসংখ্যার এই ওয়ার্ডে বর্তমানে ৫ হাজার ৪ শত ৮৭ জন ভোটার রয়েছে।উল্লেখ্য সর্বশেষ ২০১৬ সালের ২৫ মার্চ ছাগলনাইয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।এবং আগামী ২ নভেম্বর ২১খ্রি. মঙ্গলবার সকাল ০৮টা থেকে বিকেল ০৪ পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।