1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

ঢাকা শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের হামলার অভিযোগ/দৈনিক প্রথম সময়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে ওদৈনিক শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদে আজ মঙ্গলবারও রাস্তায় নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

পরে এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে আইডিয়াল কলেজের ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ দুপুরে হাফ ভাড়ার দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সিটি কলেজ, মুন্সি আব্দুর রউফ কলেজসহ আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। একপর্যায়ে সায়েন্স ল্যাব মোড় থেকে নীলক্ষেতের দিকে রওনা হলে ঢাকা কলেজের সামনের তেলের পাম্পের সামনে অবস্থান নেই। সে সময় একজন লোক এসে আমাদের রাস্তা ছেড়ে দিতে বলেন। তিনি নিজেকে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতা দাবি করেন।

একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে আন্দোলনের থাকা শিক্ষার্থীর হাতে হেনস্তার শিকার হন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রলীগ নেতা দাবি করা শিক্ষার্থীর নাম খায়রুল হাসু। তিনি ঢাকা কলেজ ফয়ছাল ছাত্রাবাসের দায়িত্বে রয়েছেন।

খায়রুল হাসু বলেন, ‘আমি শুধু বলেছি অ্যাম্বুলেন্স ছেড়ে দিতে। ওরা সবাই জড়ো হয়ে আমার উপর হামলা করে। আমার বাইক ভেঙে ফেলে, টি-শার্ট ছিঁড়ে ফেলে। আমার মোটরসাইকেল ভাঙচুর করে। পরে ঢাকা কলেজের ৪০-৫০ জন ছাত্রলীগ কর্মী আন্দোলনে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেয়।’

এ বিষয়ে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহেন শাহ্ বলেন,  অন্যদিনের মত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। তারা আন্দোলন শেষ করে নীলক্ষেত মোড়ের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিল। পরে ঢাকা কলেজের সামনের পাম্পে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কি হয়েছে সেটা আমরা সরাসরি দেখিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD