1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

রাজবাড়ীতে প্রকৌশলীর গলা চেপে ধরলেন অপর প্রকৌশলী

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদ তার অধস্তন উপসহকারী প্রকৌশলীর গলা চেপে ধরার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত মঙ্গলবার বিকেলে রাজবাড়ী পাউবো নির্বাহী প্রকৌশলীর কক্ষে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আক্রান্ত উপসহকারী প্রকৌশলী মো. রনি অভিযোগ দায়েরের পর অভিযুক্ত নির্বাহী প্রকৌশলীকে আজ বুধবার বিকেলে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে একইদিন দুপুরে পাউবোর মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ দেন এবং এর সুষ্ঠু বিচার চান আক্রান্ত রনি। তিনি ঘটনার সিসি ক্যামেরার ফুটেজসহ অভিযোগ করেন।

ভিডিওতে দেখা যায়, উপসহকারী প্রকৌশলী মো. রনিকে চেয়ারসহ মেঝেতে ফেলে গলা চেপে ধরেছেন রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদ। তখন অপর এক কর্মকর্তা নির্বাহী প্রকৌশলীকে নিবৃত্ত করেন এবং আক্রান্ত কর্মকর্তাকে কক্ষ থেকে সরিয়ে দেন।
পাউবো সূত্র জানায়, বুধবার বিকেলে নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদকে সাময়িক বরখাস্ত করা হয়। উপসচিব (প্রশাসন) সৈয়দ মাহবুবুল হকের সই করা এ-সংক্রান্ত দফতরাদেশে বলা হয়, অসদাচরণ ও চাকরি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আবদুল আহাদকে সাময়িক বরখাস্ত করে প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়ন বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দফতরে সংযুক্ত করা হয়েছে।
ঘটনা সম্পর্কে পাউবোর উপসচিব (প্রশাসন) সৈয়দ মাহবুবুল হক একটি গণমাধ্যমকে বলেন, ‘এ ঘটনায় কর্তৃপক্ষ ভিশন অ্যানয়েড। এ বিষয়ে তদন্ত হবে।’
এই ঘটনা সম্পর্কে জানতে নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদের দুটি মুঠোফোন নম্বরে ফোন করা হয়। তিনি সাড়া দেননি।
মহাপরিচালকের কাছে দেওয়া অভিযোগে রনি বলেছেন, মঙ্গলবার বেলা একটার সময় তাকে ও গোয়ালন্দ পশুর শাখার উপসহকারী প্রকৌশলী মো. ইকবাল সরদারকে কিছু নথিপত্রসহ দাফতরিক কাজে প্রধান প্রকৌশলীর দফতরে যেতে বলেন নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদ। দফতরের একটি গাড়ি নিয়ে যেতে বললেও ওই দিন তারা কোনো গাড়ি পাননি। গুরুত্বপূর্ণ নথিপত্র হওয়ায় এগুলো নিয়ে বাসে না গিয়ে পরদিন (বুধবার) দফতরের গাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা।
বিষয়টি জানতে পেরে রনিকে সহকারী প্রকৌশলী আশরাফুল আলমের মাধ্যমে মঙ্গলবার বিকেলে ডেকে পাঠান নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদ। রনি মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে নির্বাহী প্রকৌশলীর কক্ষে যান। সেখানে যাওয়ার পর নির্বাহী প্রকৌশলী আবদুল আহাদ ‘তুই-তোকারি’ করে রনিকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে দেন। এরপর বুকের ওপর পা দিয়ে চেপে ধরেন এবং গলা টিপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। একই সঙ্গে জবাই করার হুমকি দেন বলেও লিখিত অভিযোগে উল্লেখ করেন রনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD