1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

চট্টগ্রামের করের হাটে তিনশত বছরের পুরনো কবরস্থান কেটে ফেলার অভিযোগ! পুনরুদ্ধার করতে সরকারের হস্তক্ষেপ কামনা।

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ০১ নং করের হাট ইউনিয়ের ০৭ নং ওয়ার্ডে প্রায় তিনশত বছরের পুরনো কবস্থান কেটে ফেলার অভিযোগ উঠেছে।জানা যায় ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের মহাজন গ্রামে গেয়ামারা মৌজায় দেড় একর জায়গার উপর প্রায় আড়াইশ থেকে তিনশত বছরের পুরনো “কাউয়া টিলা কবরস্থানটি অবস্থিত।বর্তমানে স্থানীয় প্রভাবশালী আবু সাঈদ (মিজান) মাটি কাটার মেশিন (ড্রেজার)দিয়ে পুরনো এই কবরস্থানটি কেটে সমতল করে ফেলছে।ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়না। স্থানীয় এলাকাবাসী শহিদুল ইসলাম (পিন্টু) জানায় তার এক বছর বয়সী ছোট ভাই মামুনকে এই কবরস্থানে দাফন করা হলেও আজ সেখানে কবরের কোন চিহ্ন নেই,সামছু মিয়া জানায় ব্রিটিশ আমলে কলেরা রোগে আক্রান্ত হয়ে আমার মা এবং দুই বোন মারা গেলে তাদেরকে এই কবরস্থানে দাফন করি।তবে আজ তাদের কবরের চিহ্নও নেই,রফিক মিয়া জানায় দাদা আবর আলীকে এই কবরস্থানে দাফন করতে শুনেছি তবে আজ এখানে কবর নেই,মোঃ আবু তৈয়ব জানায় তার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন তিনি এই দেশের মাটিকে স্বাধীন করেছিলেন আজ এই স্বাধীন দেশের মাটিতে এই কবরস্থানে ২৫ বছর পূর্বে বাবা সামছুল হককে দাফন করি অথচ আজ সেই বাবার কবরটিও কেটে নিয়ে যাচ্ছে ভূমিদ্যুরা। তাকে বললাম বাবার কবরের জায়গাটুকু কাটবেননা প্রয়োজনে এই জায়গার উচিত মূল্য পরিশোধ করব। স্থানীয় ইউপি সদস্য সফি আহাম্মদ জানায় গেরামারা মৌজায় প্রায় ৪০ বছর পূর্বে ফরিদ বলি নামের এক ব্যক্তি কবরস্থানের নাম গোপন রেখে সাড়ে তিন একর জায়গা সরকার থেকে নিজ নামে লিজ নেয়।সেখান থেকে আড়াই একর ভুমি আবু সাঈদ (মিজান) লিজ নেয়।উক্ত ভূমিতে দেড় একর জায়গার মাঝে পুরনো এই কবরস্থানের অবস্থান। তিনি আরো বলেন পাহাড়ের উপর অবস্থিত কবরস্থানটি তিনভাগের দুইভাগ কেটে উজার করে ফেলেছে।পুরনো এই কবরস্থানটি কেটে ফেলা হলে এই অঞ্চলের মৃত ব্যক্তিদের দাফন করতে সমস্যায় পড়বে।এখানে যারা বসবাস করে তাদের এমন কোন ক্ষমতা নেই জায়গা কিনে নতুন কবরস্থান করবে। পুরনো এই কবরস্থনটি রক্ষার জন্য প্রশাসনের সহযোগীতা কামনা করেন।স্থানীয় চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন টিলার উপর অবস্থিত পুরনো কবরস্থানটি কাটার বিষয়টি আমি ইতিমধ্যে জানতে পেরেছি।যেহেতু জেনেছি সরেজমিনে গিয়ে দেখব এবং সংশ্লিষ্ট দপ্তরে জানাব।উক্ত বিষয়ে জানতে চাইলে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মিনহাজুর রহমান বলেন পাহাড় কাটা অাইনত দন্ডনীয় অপরাধ, আর পুরনো কবরস্থান কেটে ধ্বংস করাটাও একটি অমানবিক। যেহেতু বিষয়টি জানতে পেরেছি সরেজমিনে গিয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD