1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

ঢাকায় প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে আসা ২২ বিচারক করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে আসা ২২ বিচারক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা সবাই সহকারী জজ পদমর্যাদার।  সম্প্রতি তারা ৪৩ ও ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে ঢাকায় এসেছিলেন।  ইনস্টিটিউটের কর্মকর্তারা জানান, আক্রান্ত বিচারকদের সবাই সুস্থ আছেন এবং ইনস্টিটিউটে আইসোলেশনে রয়েছেন। একসঙ্গে এত বিচারকের করোনা সংক্রমণ ধরা পড়ায় দুই মাসের ওই প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে।  বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক (প্রশাসন) ইমরান আহমেদ দেশ রূপান্তরকে বলেন, বুনিয়াদি এ প্রশিক্ষণে অংশ নিতে সারাদেশ থেকে ৭০ সহকারী জজ এসেছিলেন। গত ৯  জানুয়ারি থেকে তাদের প্রশিক্ষণ শুরু হয়। এর মধ্যে কয়েকজনের করোনা উপসর্গ দেখা দেয়। গত ১৫ জানুয়ারি পাঁচজনের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। পরদিন থেকে প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত করা হয়। পরে প্রশিক্ষণ নিতে আসা অন্যদের পরীক্ষা করা হলে আরো ১৭ জনের রিপোর্ট পজিটিভ আসে। ১৩ জনের প্রতিবেদন এখনো আসেনি।  তিনি বলেন, যাদের রিপোর্ট নেগেটিভ এসেছে তাদের ইতোমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তাদের ইনস্টিটিউটের আইসোলেশনে রাখা হয়েছে।  তিনি বলেন, ‘আক্রান্তদের সবাই করোনারোধী টিকার ডাবল ডোজ নিয়েছিলেন। কেউ কেউ বুস্টার ডোজও নিয়েছিলেন। কয়েকজনের সামান্য কাশি ও সর্দি থাকলেও তীব্র কোনো উপসর্গ নেই। সবাই সুস্থ এবং চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণসহ পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD