ফেনীর পরশুরাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দীন মজুমদার এর ব্যক্তি উদ্যোগে ইসলামী ফাউন্ডেশন পরশুরাম উপজেলা শাখার ইমাম ও মুয়াজ্জিনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ০৬ ফেব্রুয়ারী সন্ধ্যায় উপজেলা খোকামিয়া মিলনায়তনে শতাধীক ইমাম ও মুয়াজ্জিনের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। ইসলামী ফাউন্ডেশন পরশুরাম উপজেলা শাখার মডেল ইকরামুল হক চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন পৃষ্ঠপোষক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কামাল উদ্দীন মজুমদার।এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক ফেনীর সময় পত্রীকার স্টাফ রিপোর্টার ও ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল,মোহনা টিভি ফেনী-১ এর প্রতিনিধি এম.নিজাম উদ্দীন মজুমদার সজিব,দৈনিক স্টার লাইন পত্রীকার স্টাফ রিপোর্টার মোঃ শাহ্ আলম,অনলাইন নিউজ পোর্টাল দৈনিক প্রথম সময়ের সম্পাদক কাউসার হামিদ শিকদার পিনু ও ইসলামী ফাউন্ডেশন রায়পুর উপজেলা শাখার সুপারভাইজার সামছুল ইসলাম জাকারিয়া।