1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ছাগলনাইয়ায় সম্পত্তির বিরোধের জেরে হামলায়একজন আহত।

ফেনী জেলা প্রতিবেদক
  • প্রকাশ : শুক্রবার, ১১ মার্চ, ২০২২

ফেনীর ছাগলনাইয়ায় পৌর শহরের দক্ষিণ সতর ওয়ার্ডে সম্পত্তির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রিপা বেগম নামের এক গৃহবধু আহত হওয়ার খবর পাওয়া গেছে ।এসময় ভাংচুর করা হয়েছে ঘরের আসবাব পত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র।উক্ত ঘটনায় রিপা বেগমের স্বামী মোঃ রাসেল বাদী হয়ে ছাগলনাইয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে। লিখিত এজাহারে উল্লেখ করা হয় একই ওয়ার্ডের মৃত ছেরাজুল হক ডাক্তার বাড়ীর মিজানুর রহমানের ছেলে মোঃ রাসেল এর সাথে একই বাড়ীর মৃত ছেরাজুল হক ডাক্তারের ছেলে আবদুল গোফরানের সাথে পারিবারিক ও বসত বাড়ীর জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।এবং বাদির চলাচলের পথ বন্ধ করে দেয় বিবাদীরা।উক্ত বিষয়ে কিছুদিন পূর্বে রাসেল বিবাদিদের বিরুদ্ধে ছাগলনাইয়া পৌরসভায় একটি অভিযোগ দায়ের করে।এরপর ক্ষিপ্ত হয়ে ১০ মার্চ দুপুর অনুমান ১২ টার দিকে বিবাদি আবদুল গোফরান (৫০)তার স্ত্রী জোলেখা বেগম(৪২),সুরমা আক্তার(২৩),আনোয়ারা বেগম ও সালেহা আক্তারসহ অজ্ঞাত আরো ৩/৪ জন বাদী রাসেলের বসত ঘরের টিন কেটে ভেতরে ঢুকে হামলা চালানোর সময় রাসেলের স্ত্রী রিপা আক্তার হামলাকারীদের বাধা দিতে গেলে তার উপর হামলা চালিয়ে তাকেও আহত করে। হামলাকারীরা ঘরের ভিতরে থাকা ইস্টিলের আলমিরা, সো-কেস,কাঁচের জিনিসপত্রসহ রান্নাঘরের চুলা এবং আনুসঙ্গিক জিনিসপত্র ভাংচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয়। হামলাকারীরা নগদ ২০ হাজার টাকা,এক ভরি ওজনের কানের দুল ও গলার স্বর্ণের চেইন, দুইটি মোবাইল সেট নিয়ে যায়।। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রমজান বলেন বাদীর পক্ষ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD