1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

দেশে একদিনে মৃত্যু ৩০, শনাক্ত ১৩৫৬

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : সোমবার, ৩ আগস্ট, ২০২০

করোনা  আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৪ হাজার ২৪৯ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৩৫৬ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ১৮৪ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪২ হাজার ১০২ জন।

এর মধ্যে ১ হাজার ৬৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯০৫ জন।

সবশেষ তথ্যানুযায়ী, দেশে নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ৩১.৯১ শতাংশ; শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ এবং সুস্থতার হার ৫৬.৯৬ শতাংশ।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে সোমবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

চব্বিশ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ২৫ জন পুরুষ, পাঁচজন নারী। হাসপাতালে মৃত্যু হয়েছে ২৭ জনের, বাড়িতে তিনজনের।

এর মধ্যে ঢাকা বিভাগে মৃত্যুবরণ করেছেন সর্বোচ্চ ১৫ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, খুলনা বিভাগে চারজন, রাজশাহী বিভাগে তিনজন এবং সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে মৃত্যু হয়েছে একজন করে।

বয়স বিশ্লেষণে দেখা যায়, চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে ৬১-৭০ বছর বয়সীদের মধ্যে, পাঁচজনের বয়স ৭১-৮০, চারজনের বয়স ৫১-৬০, তিনজনের বয়স ৪১-৫০, দুজনের বয়স ৩১-৪০ এবং একজন করে মৃত্যু হয়েছে ৮১-৯০ ও ৯১-১০০ বছরের মধ্যে।

চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৪৬৮ জনকে, ছাড়া পেয়েছেন ৩৬৩ জন; বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৮২৫ জন।

এই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৯৯৯ জনকে, ছাড় পেয়েছেন ১ হাজার ৫১৪ জন; বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৫৪ হাজার ৮৬৪ জন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD