1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

নিজের রোগ নিয়ে যা বললেন তামিম ইকবাল

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : সোমবার, ৩ আগস্ট, ২০২০

করোনাকালে স্বাস্থ্য বিধি মেনে মুশফিক-রিয়াদরা অনুশীলনে ফিরলেও মাঠে দেখা যায়নি জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। পেটের পীড়ার কারণ জানতে গত ২৫ জুলাই লন্ডনে গিয়েছিলেন তিনি। সেখানে চিকিৎসা শেষে শনিবার সকালে দেশে ফিরেছেন এই দেশসেরা ড্যাশিং ওপেনার।

নিজের অসুস্থতা ও চিকিৎসা বিষয়ে তামিম জানালেন, লন্ডনে অনেকগুলো পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। আগামী ১০ দিনের মধ্যে এসব পরীক্ষার রিপোর্ট আসবে। তখনই জানা যাবে, অন্ত্রে তার কি সমস্যা চলছে। রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে তার রোগ কতটা গুরুতর।

দেশে ফিরে দেশের সফলতম ব্যাটসম্যান গণমাধ্যমকে বলেন, লন্ডনে আমার অনেকগুলো টেস্ট করিয়েছেন ডাক্তাররা। তারা অনেক সময় নিয়ে টেস্টগুলো করেছেন। আমাকে পর্যবেক্ষণ করেছেন। সবগুলো টেস্টের রিপোর্ট আসতে আরও ৭ থেকে ১০ দিন লাগবে। তাই ডাক্তার বললেন, লন্ডনে এই সময়টুকু অপেক্ষা না করে চাইলে দেশে ফিরতে পারি। রিপোর্ট দেখে অবস্থা বুঝে তারা অনলাইনেই পরামর্শ দেবেন। ওষুধ দেবেন। আর সার্জারির প্রয়োজন হলে আমাকে ফের লন্ডনে যেতে হবে। তাই
চলে এসেছি। এখন শুধু ভালো রিপোর্টের জন্য অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই।

তামিম বলেন, এখনও অনুশীলন শুরু করা নিয়ে সিদ্ধান্ত নেইনি। রোগ কতটা গুরুতর সে বিষয়ে জানার পর চিকিৎসকের পরামর্শ নিয়েই মাঠে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেব।

কয়েক দিন আগে গণমাধ্যমে তামিম জানিয়েছিলেন, হুট করেই প্রচণ্ড পেটের ব্যথায় ভোগেন তার। এ ব্যথা মাঝেমধ্যে এতটাই বাড়ে যে সোজা হয়ে দাঁড়াতে পারেন না। একপ্রকার শয্যাশায়ী করে ফেলে তাকে। বসে থাকলেও এ ব্যথা কমে না। দেশের কোনো চিকিৎসক এমন ব্যথার কোনো কারণ খুঁজে বের করতে পারেননি।

তাই উপায়ন্তর না পেয়ে উন্নত চিকিৎসার জন্য গত ২৫ জুলাই লন্ডনে গিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD