1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন হয়েছে

ফেনী জেলা প্রতিনিধি |
  • প্রকাশ : সোমবার, ২১ মার্চ, ২০২২

 ফেনীর ছাগলনাইয়াসহ মোট ৪টি ভেন্যুতে একযোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। গত সোমবার বিকালে ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফেনী জেলা পুলিশ আয়োজিত স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর প্রথম রাউন্ডের চতুর্থ খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় সোনাগাজী পৌরসভা ২-০ গোলে দাগনভূঁঞা পৌরসভাকে হারায়। গোল দুটি করেন বিজয়ী দলের আবু ইউছুপ সুমন। প্রধান অতিথি হিসেবে স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। সিনিয়র সহকারী পুলিশ সুপার মাশকুর রহমানের সভাপতিত্বে এবং ছাগলনাইয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবছারুল হাই উজ্জ্বলের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, ফেনী জেলা পরিষদ সদস্য কাজী ওমর ফারুক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিনু, ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, শুভপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মজনু, রাধানগর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার, ফেনী জেলা ফুটবল এসোসিয়েশন কোষাধ্যক্ষ আমজাদ হোসেন বিপ্লব, সোনাগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নাছির উদ্দিন রিপন, ঘোপাল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ শাহীন মিয়া প্রমূখ। উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ। আম্মানী বিল্ডার্স এন্ড রিয়েল এস্টেট লিঃ এর পৃষ্টপোষকতায় এই টুর্ণামেন্টের আয়োজন করে ফেনী জেলা পুলিশ। টুর্ণামেন্টে মোট ১২টি দল অংশ নিচ্ছে। খেলা পরিচালনা করেন, রেফারী আমির হোসেন শিপন। সহকারী রেফারি জাহাঙ্গীর আলম মানিক ও আজিম উদ্দিন রনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD