1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

করোনায় দেশে মৃত্যু বেড়ে ৩২৩৪

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

সবশেষ চব্বিশ ঘণ্টায় আরও ৫০ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩২’শ ছাড়িয়ে গেছে। এই সময়ে বেড়েছে নতুন শনাক্তের সংখ্যাও।

কভিড-১৯ নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে জানানো হয়, এদিন সকাল আটটা পর্যন্ত আক্রান্তদের মধ্যে পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে। তাতে সরকারি হিসেবে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৩৪ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

করোনাভাইরাসে প্রথম মৃত্যুর পর গত ১০ জুন সংখ্যা হাজার ছাড়ায়, ওই দিন পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ১২ জন। মৃত্যুর সংখ্যা দুই হাজারের কোটা ছাড়ায় এর ২৫ দিন পর, ৫ জুলাই।

মৃত্যুর সংখ্যা আড়াই হাজার ছাড়ায় ১৭ জুলাই, ওই দিন দেশে মৃত্যু ছিল ২ হাজার ৫৪৭ জন। সেখান থেকে ৩ হাজারে পৌঁছাতে সময় লাগল এগারো দিন। ২৮ জুলাই দেশে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল কাঁটায় কাঁটায় ৩ হাজার। সেখান থেকে ৩ হাজার ২০০ ছাড়াতে সময় লাগল এক সপ্তাহ।

মৃতদের অধিকাংশই পুরুষ, ২৫৪৯ জন, নারী ৬৮৫ জন। বেশির ভাগই ঢাকা ও চট্টগ্রাম বিভাগের।

চব্বিশ ঘণ্টায় ৭ হাজার ৭১২ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ পাওয়া গেছে ১ হাজার ৯১৮ জনের শরীরে। তাতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ২০ জন। এর মধ্যে ১ হাজার ৯৫৫ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬০ জন।

সুস্থ ও মৃত্যুর সংখ্যা বাদ দিলে দেশে বর্তমানে অ্যাকটিভ করোনারোগী আছে এক লাখের কিছু বেশি।

সবশেষ তথ্যানুযায়ী, দেশে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৪.৮৭ শতাংশ; শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৩ শতাংশ এবং সুস্থতার হার ৫৭.৩১ শতাংশ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD