ফেনী ছাগলনাইয়ায় রাজনীতিবিদ ও সাংবাদিকদের সম্মানে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ছাগলনাইয়া পৌর শহরের সিএফসি রেষ্টুরেন্টে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। ছাগলনাইয়া উপজেলাস্বেচ্ছাসেবকদল আহবায়ক জাফর হোসেন মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজিব এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় চট্রগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহাম্মদ মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব মোঃ আলমগীর বিএ, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, সাংগঠনিক সম্পাদক সবুজ, পৌর বিএনপির আহবায়ক মোঃ ইউছুপ মজুমদার, সদস্য সচিব আবদুল লতিফ, ছাগলনাইয়া প্রেসক্লাব সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ শেখ কামাল, এবিএম নিজাম উদ্দিন, মোঃ জাহাঙ্গীর কবির লিটন, মুহাম্মদ আবুল হাসান, আবদুল আউয়াল চৌধুরী ও নজরুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা হাজী সরাফ উদ্দিন সুমন, ছাগলনাইয়া উপজেলা যুবদল আহবায়ক কাজী জসিম উদ্দিন, যুগ্ম-আহবায়ক আবদুল মোমিন, ছাগলনাইয়া পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক এমরান হোসেন, সদস্য সচিব শরিফুল ইসলাম শেখ সাদী, ঘোপাল ইউনিয়ন বিএনপির আহবায়ক মোস্তফা মজুমদার, মহামায়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল করিম লিটন, পাঠাননগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ছরোয়ার হোসেন, যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন মজুমদার ডালিম, রাধানগর ইউনিয়ন বিএনপির আহবায়ক রবিউল হক চৌধুরী মাহবুব, যুগ্ম-আহবায়ক হুমায়ূন খোন্দকার, উপজেলা ছাত্রদল আহবায়ক নাদিম উদ্দিন।এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এবং ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাংবাদিকগণ অংশ নেন।