1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

সাংবাদিক সোহেলের বাবার কবরে ফেনী বিএমএসএফ’র শ্রদ্ধা

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশ : মঙ্গলবার, ১০ মে, ২০২২

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, ফেনীর কৃতি সন্তান সোহেল হায়দার চৌধুরী ও দৈনিক দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার পাভেল হায়দার চৌধুরীর বাবা এহতেশামুল হায়দার চৌধুরী মিলন (৮৩) কবরে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম( বিএমএসএফ) ফেনী জেলা শাখা।

মঙ্গলবার (১০মে) বাদ আছর ফেনীর ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর গ্রামের চৌধুরী বাড়ী পারিবারিক কবরস্থানে এহতেশামুল হায়দার চৌধুরী মিলনের কবরে ফুল দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম( বিএমএসএফ ) ফেনী জেলা শাখার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি এমএ সাঈদ খান ও সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজাদ মালদার, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান লিটন, বিএমএসএফ ফেনী জেলা শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কাউসার হামিদ সিকদার পিনু, সদস্য এমদাদুল হক, জিয়াউল হক চৌধুরী রুবেল ও কবি মুসলেহ উদ্দিন মুসলিম প্রমুখ।

এসময় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন উপস্থিত বিএমএসএফ নেতৃবৃন্দ। এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক জসিম মাহমুদ এহতেশামুল হায়দার চৌধুরী মিলনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD