1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

বগুড় শেরপুরে ভ্রাম‍্যমানে জব্দকৃত চাউল ন্যায্যমূল্যে বিক্রি 

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশ : রবিবার, ৫ জুন, ২০২২

 

বগুড়ার শেরপুরে অবৈধভাবে চাল মজুদ করার অপরাধে গাড়ীদহ ইউনিয়নের শুভ অটো রাইস মিল ও এস এন অটো রাইসমিলে অভিযান করা হয়েছে।

 অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন। অভিযানে ২৪৭ মেট্রিক টন চাউল জব্দ এবং এস এন অটো রাইস মিল নামক ১ প্রতিষ্ঠানের মালিক আব্দুর রহিমকে ১লক্ষ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দকৃত চাউল ২০০০টাকা প্রতি বস্তা মূল্যে স্থানীয় জনসাধারণের মাঝে বিক্রির নির্দেশ দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট সাবরিনা শারমিন।

সেই নির্দেশ বাস্তবায়নের জন্য রবিবার (৫ জুন) দুপুর থেকে এস এন অটো রাইস মিল চাতালে শেরপুর থানা পুলিশের সহযোগিতায় সাধারণ মানুষের মাঝে চাউল বিক্রি শুরু করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবরিনা শারমিন শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে নিজে উপস্থিত থেকে ক্রেতাদের মাঝে টোকেন দিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রেখে চাউল বিক্রি করেন। এছাড়াও গাড়ীদহ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব তবিবর রহমান এবং ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য অভিযানে ২৪৭ মেট্রিক টন চাল ও ৭৫ মেট্রিক টন ধান উদ্ধার করা হয়। এই ধান-চাল ছয় মাসেরও বেশি সময় ধরে মজুত করে রাখা হয়, যা অবৈধ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন বলেন, মজুদ থাকা সাপেক্ষে এই চাউল বিক্রি করা হবে এবং জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD