রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, রেলওয়ের প্রতি কিলোমিটারে যাত্রী প্রতি ব্যয় হচ্ছে ২.৪৩ টাকা এবং আয় হচ্ছে ০.৬২ টাকা। তিনি বলেন, অপরদিকে মালামাল বহনে প্রতি কিমিতে টনপ্রতি খরচ হয় ৮.৯৪ টাকা এবং আয় ৩.১৮ টাকা।সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী ২০১৮-১৮ অর্থ বছরে তৈরি রেলওয়ে কস্টিং প্রোফাইলের ভিত্তিতে আয়-ব্যয়ের এ তথ্য তুলে ধরেন। মন্ত্রী রেলওয়ের গত ৫ বছরের (২০১৬-১৭ অর্থ বছর থেকে ২০২০-২১ অর্থবছর) রেলের আয়ের পরিসংখ্যান তুলে ধরে বলেন, ৫ বছরে ৩৬ কোটি ১৭ লাখ যাত্রী এবং ২ কোটি ৮ লাখ ১৩ হাজার টন মালামাল বহন করা হয়েছে। এ সময়ে রেলের আয় হয়েছে ৬৮ কোটি ৮৬ লাখ ৫১ হাজার টাকা আয় হয়েছে।