1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

মায়ের সামনে মেয়েকে ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

ফেনীতে মায়ের সামনে কিশোরী মেয়েকে দলবেঁধে ধর্ষণের মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ওসমান হায়দার এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের আবুল কালামের ছেলে জাহাঙ্গীর আলম, ফকির আহম্মদের ছেলে আবুল কাশেম ও পাশের সুলতানপুর গ্রামের আবদুর রশিদের ছেলে মো. লাতু। মামলার পর তাঁদের তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে ছাড়া পেয়ে পালিয়ে যান তাঁরা।

একই মামলায় মো. ফারুক নামের অপর এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণার সময় ফারুক আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের নথি সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১৩ মে গভীর রাতে সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের একটি ঘরের দরজা ভেঙে চারজন ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁরা এক মা ও তাঁর কিশোরী মেয়েকে (১৩) টেনেহিঁচড়ে বাইরে নিয়ে আসেন এবং মাকে বেঁধে গলায় ছুরি ধরে হত্যার ভয় দেখিয়ে আটক রাখেন। এরপর মায়ের সামনেই মেয়েকে ধর্ষণ করেন।

এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে পরদিন সোনাগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মো. ফারুক, জাহাঙ্গীর আলম, আবুল কাশেম ও মো. লাতুসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

মামলার তদন্ত শেষে একই বছর ১৩ আগস্ট সোনাগাজী থানার উপপরিদর্শক নুরুল ইসলাম ওই চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। মামলার শুনানির সময় নয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। মামলায় বাদীপক্ষের আইনজীবী ও ফেনীর আদালতের সরকারি জ্যেষ্ঠ সহকারী কৌঁসুলি ফরিদ আহম্মদ হাজারী বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন আসামি পলাতক আছেন। তাঁরা গ্রেপ্তার হওয়ার বা আদালতে আত্মসমর্পণ করার পর রায় কার্যকর হবে। মামলার পর তাঁদের তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে ছাড়া পেয়ে পালিয়ে যান তাঁরা। পলাতক তিন আসামি গ্রেপ্তার হওয়ার বা আদালতে আত্মসমর্পণ করার পর রায়

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD