1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

উপহারের ঘরে রাজ্য জয়ের হাসি বিবি মরিয়মের মুখে

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

সারাদিন কায়িক পরিশ্রম শেষে এখন আর ফুটপাথ বা অন্যের ঘরে থাকতে হবে না। ভূমি ও গৃহহীন হতদরিদ্র মরিয়ম এখন প্রতিদিন ফিরতে পারবেন নিজ ঘরে। শুধু ঘরই নয়, থাকছে নিজ নামে ২ শতক জমি, স্বাস্থ্যসম্মত টয়লেট, সুন্দর বারান্দাসহ বসবাসের নিরাপদ সুবিধা।

আর এই আনন্দে প্রাণখোলা উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে বিবি মরিয়মের মুখে। ষাটোর্ধ্ব বিবি মরিয়মের পান খাওয়া লাল ঠোঁটে যেন অনেকটা রাজ্য জয়ের হাসি। দীর্ঘ ৪০ বছর পর অধরা স্বপ্ন বাস্তবায়ন হলো প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর পাওয়ার মধ্য দিয়ে।

মরিয়মদের স্থায়ী নিবাস ছিল বরিশালের কলাপড়া থানাধীন রহমতপুর গ্রামে। চল্লিশ বছর আগে নদীভাঙনে তাদের ভিটেমাটি নদীগর্ভে বিলীন হলে স্বামী-সন্তান নিয়ে চলে আসেন ফেনীর ছাগলনাইয়ায়। কিছুদিন এখানে তো আর কিছুদিন অন্যখানে। ৪০ বছর ধরে ভাসমান জীবন। অবশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার জমিসহ একটি ঘর পেয়ে তাদের ৪০ বছরে দুঃখ ঘুচল।

কিন্তু দীর্ঘদিন ধরে রাইস মিলে শ্রম দিয়ে সংসার খরচ জোগাড় করলেও হঠাৎ বন্ধ হয়ে যায় মিলটি। এরপর স্বামী ফজলুল হক হাওলাদার এদিক-ওদিক ফেরি করে পান-সিগারেট বিক্রির কাজে লেগে কোনোমতে চলে জীবন-সংগ্রামের চাকা। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি পাকা ঘরবাড়ি পেয়ে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে বলে জানান বিবি মরিয়ম। তিনি বলেন, এ উপহার তার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়ে মনের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বিবি মরিয়ম এসব কথা বলেন।

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে বলেন, চল্লিশ বছর অন্যের ঘর ভাড়া নিয়ে স্বামী-সন্তান নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করেছি। এখন নিজের ঘরে বসবাস করতে পেরে আমি ও আমার পরিবার খুবই খুশি। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ছাগলনাইয়ায় ৩৮ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর প্রদান করা হচ্ছে। বিবি মরিয়ম ছাগলনাইয়া পৌরসভার ৮নং ওয়ার্ড মটুয়া নতুনপাড়ায় স্থাপিত আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর পেয়েছেন।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার মৌমিতা দাশ বলেন, এসব ঘরে আশ্রয় পাওয়াদের অধিকাংশই রাস্তার ধারে ফুটপাথ বা কারও আশ্রয়ে বসবাস করতেন। তারা এখন প্রধানমন্ত্রীর দেওয়া ঘর উপহার পেলেন। ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে বলে জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD