1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বগুড়া শেরপুর পৌরসভার প্রায় ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : শনিবার, ২৩ জুলাই, ২০২২

বগুড়ার শেরপুর পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরে ৫৯ কোটি ৩৭ লক্ষ ৪০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকার সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর ধুনট নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।

শনিবার (২৩ জুলাই ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উলিপুর এলাকায় জেলা পরিষদ অডিটোরিয়ামে পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা এ বাজেট ঘোষণা করেন।

বাজেটে নিজস্বখাত ও সরকারি অনুদান থেকে ৫৯ কোটি ৩৭ লক্ষ ৪০ হাজার টাকা আয় ধরা হয়েছে। এর মধ্যে সরকারি অনুদান, উন্নয়ন সহায়তা মঞ্জুরি, মিউনিসিপ‍্যাল গভর্নন‍্যান্স প্রকল্প (এমজিএসপি), পানি সরবরাহ, ড্রেনেজ বর্জ‍্য ব‍্যবস্থাপনা, ও জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ড অন‍্যতম। অন‍্যদিকে উপরোলক্ষিত নানামুখী উন্নয়ন কর্মসূচির জন‍্য সম-পরিমাণ টাকা বাজেটে ব‍্যায় ধরা হয়েছে। বাজেট উপস্থাপন শেষে পৌর এলাকার বিভিন্ন সম্ভাবনা ও সমস্যা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি সকল উপস্থিতির উদ্দেশ্যে বলেন, ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত পর্যায়ক্রমে গ শ্রেণি থেকে ক শ্রেণিতে উন্নীত হওয়া এই শেরপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তর করতে সর্বোচ্চ চেষ্টা ও সহযোগিতার আশ্বাস দেন।

এসময় পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD