1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

এক পশলা বৃষ্টিতেই কৃষকের মূখে খুশির হাসি স্বস্তি জনজীবন ও প্রাণীকুলে

সনাতন সরকার শেরপুর ,বগুড়া
  • প্রকাশ : রবিবার, ২৪ জুলাই, ২০২২

এক পশলা বৃষ্টিতেই স্বস্তি জনজীবন ও প্রাণীকূলে। টানা কয়েকদিনের প্রচন্ড তাপদাহে ওষ্ঠাগত জনজীবন ও প্রাণীকুলে স্বস্তি দিতে এক পশলা বৃষ্টির ছোঁয়া পেয়েছে বগুড়া শেরপুরবাসী। তাপদাহ ও খরায় রোপা আমন নিয়ে হতাশাগ্রস্থ কৃষকের মূখে ফুটেছে খুশির হাসি।

এবারের ভরা বর্ষাকাল ছিল বৃষ্টিহীন। একদিকে বৃষ্টিহীন বর্ষাকাল অন্যদিকে প্রখর তাপদাহ আর ঘন ঘন লোডশেডিং এ অতিষ্ঠ এ উপজেলার মানুষ এক পশলা বৃষ্টিতেই পেল স্বস্তি আর কৃষকের মূখে ফুটে উঠেছে খুশির হাসি।

রোববার (২৪ জুলাই ) সকালের আকাশে মেঘের কালো ছায়ার পর শুরু হয় বৃষ্টি। খুব বেশী বৃষ্টি না হলেও প্রচন্ড তাপদাহ আর তীব্র গরমে নাভিশ্বাস উঠা উপজেলার সব শ্রেণিপেশার মানুষ কিছুটা হলেও স্বস্তি পেয়েছে এই বৃষ্টিতে।

 

উপজেলার কয়েকটি গ্রামের খেটে খাওয়া মানুষ ও পৌরশহরের রিকশাচালকসহ বিভিন্ন ধরনের শ্রমিকদের সঙ্গে কথা হলে তারা জানান, গত কয়দিন ভ‍্যাপসা গরম আর প্রখর তাপদাহে একেবারে নাজেহাল অবস্থা। জীবন জীবিকার তাগিদে প্রতিদিন প্রখর রোদের মধ্যেই কাজ করি।

সকাল দুপুর রাত তিনবার গোসল করেও শরীরে একটুও স্বস্তি লাগেনা।

এত খাটুনির পর গরমের কারণে খাওয়ারও রুচি থাকেনা।

আর বিদ‍্যুতের লোডশেডিং এর কারণে রাতে গরমে ঘুমাতেও পারি না। হঠাৎ সকালে অল্প একটু বৃষ্টি নামায় যেন শান্তি লাগছে।

এছাড়াও কয়েকজন কৃষকের সঙ্গে কথা হলে তারা বলেন, এবার খরার তীব্রতায় রোপা আমন ধানের জমি ফেটে চৌচির হয়ে গিয়েছিল। রোদে পুড়ে বিবর্ণ হয়েছিল রোপা আমন ধানের চারাগুলো।

এই একটুখানি বৃষ্টি চারাগাছ (বিচন ) এবং ধানগাছে প্রাণের সঞ্চার ঘটালো।

তাছাড়াও পানির অভাবে উচু জমিগুলোতে বীজ রোপণ করতে পারছিলামনা। ফলে চরম হতাশা ও দুঃচিন্তায় ছিলাম।

তাই এই বৃষ্টি হওয়ায় শরীরে স্বস্তির পাশাপাশি পাচ্ছি মানসিক প্রশান্তির।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD