1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

ফেনী শহরের পৌরসভার ৯নং ওয়ার্ডের নাজির রোডের আনোয়ার উল্লাহ সড়কে একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন- বাগের হাটের মোড়েল গঞ্জের ফুলহাতা গ্রামের ছৈয়দালী মুন্সির ছেলে মো. মুনীরুজ্জামান মুন্সী, তার ভাই নুরুল ইসলাম মুন্সী ও মো. আবদুর রহমান মুন্সী ।

তারা পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গেছে।ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আসিফ ইকবাল তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 মঙ্গলবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শহরের নাজির রোড এলাকার রহুল আমিন ভবনের নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির সেপটিক ট্যাংকের ওপরে একটি কক্ষে থাকতেন ওই শ্রমিকরা। হঠাৎ বিকট শব্দে ট্যাংকটি বিস্ফোরিত হয়। এতে ভবনের নিচতলাসহ ওপরের ছাদ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে এতে ঘটনাস্থলে একজন ও ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বাকি দুজনের মারা যান। সেপটিক ট্যাংকের যে পাইপ ছিল সেটি ভরাট হয়ে গিয়েছিল। তাই গ্যাস জমে সেটি বিস্ফোরিত হয়েছে।

স্থানীয়রা জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 এই শ্রমিকরা নির্মাণাধীন বাড়িটির সেপটিক ট্যাংকের ওপর টিনের বেড়া দিয়ে বসবাস করতেন এবং বিভিন্ন জায়গায় কাজ করতেন। আজ ফেনীতে বৃষ্টি হওয়ায় তারা কাজে যায়নি এবং সেখানে ঘুমিয়েছিল। ঘুমন্ত অবস্থায় সেপটিক ট্যাংকের বিস্ফোরণ ঘটে। এতে ভবনটির ছাদের একটি অংশে ফাটল ধরেছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিজামউদ্দিন সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেনী ফায়ার সার্ভিসের কর্মকর্তা পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, নির্মাণাধীন ভবনটিতে সেপটিক ট্যাংকের গ্যাস অপসারিত হওয়ার কোনো ব্যবস্থা ছিল না, ফলে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে আরও কোনো ব্যক্তি হতাহত হয়েছে কি না বলা যাচ্ছে না। এখনো উদ্ধার তৎপরতা চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD