1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বগুড়া শেরপুরে গভীর রাতে নিয়মিত লোডশেডিং নানা সমস্যায় জনসাধারণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

 বগুড়া শেরপুরে গভীর রাতে চলছে নিয়মিত লোডশেডিং। বিব্রতকর এই লোডশেডিংয়ে অতিষ্ঠ প‍ৌরবাসী।

শেরপুর উপজেলায় দৈনিক লোডশেডিং এর তথ‍্য অনুযায়ী এলাকা ভিত্তিক সকাল থেকে দুপুর ১২ টার মধ্যে ১ ঘন্টা এবং সন্ধ্যা থেকে রাত্রি ১০ টার মধ্যে ১ঘন্টা প্রতিদিন ২ ঘন্টা করে লোডশেডিং নির্ধারণ করা হয়। কিন্তু নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিঃ (নেসকো)
এসব নিয়মনীতির তোয়াক্কা না করে গভীর রাতে চলছে নিয়মিত লোডশেডিং। রাতের এই লোডশেডিং এখন সর্বত্র আলোচনায়। অনেকেই বলছে রাতের এই লোডশেডিং
সরকারকে প্রশ্নবিদ্ধ করার সাবটাজ, কেউ বলছে বিব্রতকর আবার অনেকে বলছে যন্ত্রণাদায়ক। এছাড়াও চুরি আতঙ্কে উৎকণ্ঠা পৌরবাসী।
পৌরসভার কয়েকটি ওয়ার্ডের বাসিন্দা এই প্রতিনিধিকে জানায়, প্রায় প্রতিরাতেই ১টা থেকে ২টার মধ্যে বিদ‍্যুৎ চলে যায়, আর আসে ১ থেকে দেড় ঘন্টা পর। পূণরায় ভোরের দিকে বিদ‍্যুৎ চলে যায় এবারও আসে ১ থেকে দেড় ঘন্টা পর। এভাবেই চলছে গভীর রাতের লোডশেডিং যা অত্যন্ত যন্ত্রণাদায়ক।
তারা আরও বলেন, কারও বাড়িতে অসুস্থ বৃদ্ধ মা বাবা আছে, আবার কারও বাড়িতে আছে নবজাতক শিশু সন্তান। একদিকে অসহনীয় গরম তার উপর গভীর রাতে লোডশেডিং এর ফলে ঘুমের বিঘ্ন ঘটায় বিভিন্ন রকমের অসুস্থতার শিকার হচ্ছে বৃদ্ধ-বৃদ্ধাসহ নবজাতক শিশু সন্তানেরা।
এছাড়াও খেটে খাওয়া সাধারণ মানুষের সঙ্গে কথা হলে তারা জানান, সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর গভীর রাতে লোডশেডিং এর জন্য পরিমিত ঘুম না হওয়ায় নানা রকমের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে তাদের।
তাই মধ্য রাতে লোডশেডিং না দেওয়ার দাবী জানান তারা।
এদিকে বিদ‍্যুৎ অফিস কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনের তুলনায় অনেক কম বিদ‍্যুৎ সরবরাহ পাওয়ায় এই লোডশেডিং।
অর্থনৈতিক সংকট এড়াতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালানি বিষয়ক এক বৈঠকে এলাকাভিত্তিক প্রতিদিন পর্যায়ক্রমে দুই ঘন্টা করে লোডশেডিং দেওয়ার সিদ্ধান্তকে অমান্য করে বগুড়ার শেরপুরে এখনো চলছে দিনে রাতে ৬/৮ ঘন্টা লোডশেডিং।
বিশেষ করে গভীর রাতে লোডশেডিং এর কারণে নানা রকমের সমস্যা তৈরী হচ্ছে সব শ্রেণি পেশার জনসাধারণের,
এ কারণে ভিন্ন ভিন্ন মতবাদ প্রকাশ করছেন তারা। অনেকে বলছেন প্রতিদিন এলাকা ভিত্তিক পর্যায়ক্রমে দুই ঘন্টা করে লোডশেডিং, সরকারের এই সিদ্ধান্তকে অমান্য করে ঘন ঘন ৬ থেকে ৮ ঘন্টা বিশেষ করে গভীর রাতে লোডশেডিং দেওয়ার কারণ হচ্ছে, সরকারকে প্রশ্নবিদ্ধ করার একটা কৌশল। আবার অনেকে এও বলছেন বিদ‍্যুৎ বিতরণ কোম্পানিগুলো অধিক মুনাফা করতেই বাড়তি লোডশেডিং দিয়ে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।
আর খেটে খাওয়া সাধারণ মানুষেরা জানিয়েছে আমরা অত শত বুঝিনা, শুধু মধ‍্য রাতের এই যন্ত্রণাদায়ক লোডশেডিং থেকে মুক্তি চাই। সব শ্রেণি পেশার মানুষের দাবি গভীর রাতের লোডশেডিং থেকে মুক্তি।
এসব বিষয়ে জানতে চাইলে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) এর এক্সচেঞ্জ আব্দুল জলিল বলেন, এই উপজেলায় প্রতিদিন বিদ‍্যুতের চাহিদা ২০ মেগাওয়াট । সেখানে আমরা প্রতিদিন বিদ‍্যুৎ সরবরাহ পাই ১৩ মেগাওয়াট। যার ফলে এই লোডশেডিং। এখানে আমাদের কিছুই করার নেই বলে জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD