1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

মনুরহাট দেবপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে দেবপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা আয়োজনে দোয়া,মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ৫ নং মহামায়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নাসির এর বক্তব্য

 

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ পরিবারের অন্যান্য সকল সদস্যের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেবপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার কার্যালয়ে (অডিট কমপ্লেক্স) শনিবার (১৩ আগস্ট) সকালে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় ।

 

এ অনুষ্ঠানে দেবপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমদ মজুমদারের সভাপতিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা সহ সভাপতি ও ফেনী জেলা আওয়ামী লীগ নির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার।

এ দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির মিজানুর রহমান মজুমদার বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন এবং তাঁর জীবন ও কর্মে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেণ। তিনি তাঁর বক্তব্যে বলেন ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হননি বরং তাঁর নীতি, আদর্শ তথা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করার হীন ষড়যন্ত্রে লিপ্ত হন, কিন্তু এ দেশের সাধারণ মানুষ ঘাতকদের সেই ঘৃণিত ষড়যন্ত্রকে রুখে দিয়ে বঙ্গবন্ধুকে বাঙালী জাতির পিতার আসনে অধিষ্ঠিত করেছেন।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু একটি আদর্শ। সেই আদর্শকে হত্যা করা যায়না । সেদিন হত্যাকারিরা ভেবেছিলো বঙ্গবন্ধুকে হত্যা করলে সব শেষ হয়ে যাবে। আসলে তা নয় বঙ্গবন্ধুর অনুপ্রেরনা, বঙ্গবন্ধু আদর্শকে হত্যা করা যায়না । তিনি বাঙালী জাতিকে ভালোবেসেছিলেন।

শোককে শক্তিতে পরিণত করে মুক্তিযুদ্ধের চেতনায় সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে আওয়ামীলীগের পতাকাতলে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে।

 

এ অনুষ্ঠানে দেবপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৫নং মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিনু ,৫নং মহামায়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক নাছির উদ্দিন, আজকের পত্রিকার ছাগলনাইয়া প্রতিনিধি শেখ কামাল, দৈনিক ইনকিলাবের ছাগলনাইয়া প্রতিনিধি এবিএম নিজাম উদ্দিন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ওবায়দুল হক মজুমদার, এ মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী খাদিজা বিবি ইকরা।

 

এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা শেষে দেবপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সহ সভাপতি ও ফেনী জেলা আওয়ামী লীগ সদস্য মিজানুর রহমান মজুমদারের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয় ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD