1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

আমাদের মতো কৃষকদের কথা বলার কেউই নেই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
সার ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় ধান উৎপাদনে কৃষকের খরচ বেড়ে গেছে। ফলে খেত প্রস্তুত থেকে শুরু করে সেচ দেওয়া, মাড়াই করা, ফসল ঘরে তোলা, শ্রমিকের মজুরি-সব ক্ষেত্রেই বাড়তি খরচের বোঝা টানতে হচ্ছে তাদের। চলতি আমন মৌসুমে ফসল ঘরে তোলা পর্যন্ত কানি প্রতি আগের চেয়ে প্রায় ১০ হাজার টাকার বেশি খরচ হতে পারে বলে ধারণা করছেন কৃষকরা। এতে দুঃশ্চিন্তায় পড়েছেন তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কৃষকের চাষাবাদ খরচ ও ধানের দামের সমন্বয় না করলে আগামীতে কৃষিখাত সংকটের মুখে পড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করছেন বিশিষ্টজনরা।
ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরামসহ সব কয়টি উপজেলার কৃষকদের ভাষ্যমতে, গত মৌসুমে ফসল ঘরে তোলা পর্যন্ত খরচ হতে ১৫ থেকে ১৬ হাজার টাকা ছিল। এবার তা ২৭ হাজার টাকার বেশি খরচ হতে পারে।
চলতি মাসের প্রথম দিনে ইউরিয়া সারের কেজিপ্রতি ছয় টাকা বাড়িয়েছে সরকার। এরপর ৫ আগস্ট থেকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে আমনের ভরা মৌসুমে খরচ মেটাতে এখন হিমশিম খাচ্ছেন ফেনীর কৃষক। এর সঙ্গে যোগ হয়েছে অনাবৃষ্টি। এবার সারা দেশেই বৃষ্টি কম হওয়ায় আমন ধানে সেচ বেশি লাগছে। এতে উৎপাদন খরচ আরও বাড়ছে। উৎপাদিত ফসল বিক্রি করে খরচ উঠবে না বলে আশঙ্কা করছেন কৃষকেরা। ফেনী জেলায় কৃষকদের সঙ্গে কথা বলে এমন আশঙ্কার কথা জানা গেল।
কৃষকরা জানান, জ্বালানি তেলের দাম বাড়ায় প্রতি দশ শতাংশে হালচাষ খরচ ৩২০ থেকে বেড়ে ৫৫০ টাকা হয়েছে। এ বছর বৃষ্টি না থাকায় পানি খরচ ৭০০, খুচরা দোকানগুলোতে কেজিতে ৬ থেকে ৮ টাকা পর্যন্ত বেশি দিয়ে সার কিনতে হচ্ছে, ধানের চারা রোপণের খরচ ৬০০ টাকা থেকে বেড়ে ৯০০ টাকা হয়েছে, ধানক্ষেতের আগাছা পরিষ্কারের খরচ ৪০০ থেকে ৬৫০ টাকা হয়েছে। অন্যান্য খরচ বাদ দিয়েই গড়ে প্রতি দশ শতাংশে খরচ দ্বিগুণ বেড়ে প্রায় ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ টাকা হয়েছে।

এছাড়া সার নিয়ে প্রান্তিক পর্যায়ে রীতিমতো চলছে লুকোচুরি এবং বাড়তি দাম নেওয়ার হিড়িক। আবার জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে কৃষিতে অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়ার কথা বলছেন প্রান্তিক পর্যায়ের চাষিরা। এতকিছুর পর ধানের ন্যায্যমূল্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন চাষিরা।

ফুলগাজী উপজেলার আমজারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামের সিরাজুল্লাহ বলেন, আমি এ বছর ৯০ শতাংশ জমিতে ধানচাষ করেছি। প্রতি দশ শতাংশে হালচাষ খরচ ২০০ থেকে বেড়ে ৪০০, ধানের চারা রোপণের খরচ ৪০০ থেকে বেড়ে ৬০০ টাকা হয়েছে। এ বছর বৃষ্টি না থাকায় পানি খরচ দিতে হবে ৭০০, সবেমাত্র ক্ষেতে বিষ দিচ্ছি। এখনো সার কেনা হয়নি। শুনেছি সারের দাম বেড়েছে।
তিনি আরও বলেন, সরকার সার ও তেলের দাম বাড়িয়েছে। বড়লোক যারা আছে, তাদের চিন্তা নেই। সব খরচ সরকার এখন কৃষকের ওপর চাপিয়ে দিয়েছে। এখন তো আমাদের না খেয়ে মরা ছাড়া উপায় নেই। দাম বাড়ানোর আগে আমাদের মতো কৃষকদের কথা চিন্তা করার দরকার ছিল, আমরা এখন কীভাবে চলব। আমাদেরকে তো সরকার কোন সার বা ওষুধ দিয়ে সহযোগিতা করতেছে না। আমাদের কথা বলার কেউই নেই।
খরচ বৃদ্ধির কথা উল্লেখ করে ছাগলনাইয়া পশ্চিম দেবপুর এলাকার কৃষক আসাদু জামান বাবু বলেন, গত আমন মৌসুমে এক কানি জমি চাষে ট্রাক্টর বাবদ খরচ দিতে হয়েছে সাড়ে তিনশো টাকা। যা চলতি বছর জমি ভেদে ২৫০ টাকা বেড়ে গেছে। সেচেও গুনতে হচ্ছে বাড়তি খরচ। আগের থেকে এখন শ্যালোমেশিন দিয়ে সেচ দিতে কানি প্রতি ৬শ’ থেকে ৭শ’ টাকা বাড়তি দিতে হচ্ছে। এছাড়া আরও যোগ হচ্ছে সার এবং শ্রমিকের উচ্চ মজুরি।

ধান ও চালের দামের সমন্বয় নেই অভিযোগ করে পরশুরাম উপজেলার মোহাম্মদপুর এলাকার কৃষক হোসেন মিয়া সময়ের আলোকে বলেন, দেশে চালের দাম যেভাবে কয়দিন পরপর বাড়ে সে তুলনায় ধানের দাম বাড়ে না। এখন দৈনিক ২ জন শ্রমিকের মজুরি দেড় মণ ধানের বাজারদরের চেয়ে বেশি। সংশ্লিষ্ট ঊর্ধ্বতনরা যদি বিষয়টি এখনই গুরুত্ব না দেয় তাহলে প্রান্তিক কৃষকদের আবাদ বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না। এ অবস্থায় নিরুপায় হয়ে চাষাবাদ করতে হচ্ছে।

এ দিকে চলতি মাসের ১ আগস্ট ইউরিয়া সারের দাম কেজিতে ছয় টাকা বাড়িয়ে ডিলার পর্যায়ে সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি কেজি ২০ টাকা এবং কৃষক পর্যায়ে প্রতি কেজি ২৫ টাকা পুননির্ধারণ করা হয়েছে। এর কয়েক দিন পরই জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা আসে। ডিজেল ও কেরোসিনের ক্ষেত্রে লিটারপ্রতি দাম ৩৪ টাকা, পেট্রোল ৪৪ টাকা এবং অকটেনে বেড়েছে ৪৬ টাকা।

ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সূত্রের জানা গেছে, ফেনী জেলায় এ বছর আমনে ১ লাখ ৭০ হাজার ১২০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে চলতি আমন মৌসুমে জেলায় ৫০ শতাংশের বেশি জমিতে আবাদ শেষ হয়েছে। এতে সারের দাম বাড়ার ফলে উৎপাদন খরচ যে হারে বাড়ার কথা বলা হচ্ছে, বাস্তবতা তেমন নয়। উৎপাদনে খুব একটা প্রভাব পড়বে না।

এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. একরাম উদ্দিন বলেন, ডিজেল, ইউরিয়া সার এবং কৃষি উপকরণের দাম বাড়ায় কৃষিতে কিছুটা প্রভাব পড়েছে। তবে কৃষক ইউরিয়া সার ব্যবহার না করলে জমিতে সুষম সার ব্যবহার নিশ্চিত হবে। চলতি আমন মৌসুমে জেলায় ৫০ শতাংশের বেশি জমিতে আবাদ শেষ হয়েছে বলেন তিনি। সংকট মোকাবিলা করে নির্ধারিত সময়েই আবাদ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এ কৃষিবিদ।
এ ব্যাপারে ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, সার নিয়ে যেন কোনো ডিলার এবং ব্যবসায়ী ফায়দা লুটতে না পারে, সেজন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে। ইউএনওদেরও বলা আছে, তারাও বিষয়টি সার্বিকভাবে তদারকি করছে। কোথাও বাড়তি দাম নেওয়ার অভিযোগ পাওয়া গেলে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD