1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

বিশ্বকাপে চাহিদার শীর্ষে ব্রাজিল

প্রথম সময় ডেস্ক
  • প্রকাশ : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
কাতার ফুটবল বিশ্বকাপের প্রায় ২৫ লাখ টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। এর মধ্যে চাহিদা সবচেয়ে বেশি ব্রাজিলের প্রথম রাউন্ডের ম্যাচগুলোর। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে টিকিটসংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ফিফা।
তারা জানিয়েছে, দর্শকদের কাছে বেশি চাহিদা ক্যামেরুন ও সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচ দুটির। এরপর রয়েছে পর্তুগাল বনাম উরুগুয়ে, কোস্টারিকা বনাম জার্মানি ও অস্ট্রেলিয়া বনাম ডেনমার্কের মধ্যকার ম্যাচের টিকিটের।
ফিফা আরও জানিয়েছে, ৫ জুলাই থেকে ১৬ আগস্টের মধ্যে ৫ লাখ ২০ হাজার ৫৩২টি টিকিট বিক্রি হয়েছে। এর বেশির ভাগ কিনেছেন কাতার, আমেরিকা, ইংল্যান্ড, সৌদি আরব, মেক্সিকো, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল ও জার্মানির দর্শকরা।
গত জুনে আয়োজক কাতার জানিয়েছিল যে তাদের কাছে টিকিটের ‘রেকর্ড’ চাহিদা এসেছে। একই সময়ের মধ্যে বিক্রি হয়েছে ১২ লাখ টিকিট। তবে ফিফা পার্টনার, ফেডারেশন ও অতিথি ও সাধারণ নাগরিকদের টিকিটসহ ওই সংখ্যা এখন দ্বিগুণেরও বেশি।
এখনও ৩০ লাখ ১০ হাজার ৬৭৯টি টিকিট অবিক্রীত রয়েছে উল্লেখ করে ফিফা জানায় টুর্নামেন্টের খেলা মাঠে গড়ানোর আগমুহূর্তে বিক্রি করা হবে এইসব টিকিট। তবে বিক্রি শুরুর তারিখ এখনও ঠিক করা হয়নি।
মধ্যপ্রাচ্যের প্রথম বিশ্বকাপ দেখতে ২৮ লাখ জনসংখ্যার দেশ কাতারে কয়েক মিলিয়ন পর্যটক ভ্রমণে আসবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD