1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

দুই জয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ

অনলাইন ডেস্ক
  • প্রকাশ : রবিবার, ২১ আগস্ট, ২০২২
শিরোপা ধরে রাখার অভিযানে টানা দ্বিতীয় জয় পেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। সালতা ভিগোর বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে দলটি।
শনিবারের ম্যাচে কারিম বেনজেমা, লুকা মদ্রিচ, ভিনিসিয়াস জুনিয়র ও ফেদেরিকো ভালভার্দে একটি করে গোল করেন।
নিজেদের ঘরের মাঠে আক্রমণাত্মক শুরু করলেও শেষ পর্যন্ত হারকে সঙ্গী করেই মাঠ ছাড়ে সালতা। অন্যদিকে এক দিন আগে রিয়ালের অন্যতম সেরা খেলোয়াড় কাসেমিরোকে বিদায় দিলে সমর্থকদের মনে শঙ্কা জাগে আগের ধারালো পারফরম্যান্স নিয়ে, তবে ম্যাচের কিছু সময় পর দেখা যায় আরও প্রাণবন্ত ও আগ্রাসী রিয়ালকে।
সালতার ডিফেন্ডার রেনাতো তাপিয়ার হাতে বল লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ১৪ মিনিটের মাথায় সফল স্পট কিকে নতুন মৌসুমে লা লিগায় গোলের খাতা খোলেন বেনজেমা।
প্রথম গোলে লিড নেয়ার পর দারুণ আত্মবিশ্বাসী হয়ে ওঠে কার্লো আনচেলত্তির দল, তবে বেশি সময় লিড ধরে রাখতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। ২৩তম মিনিটে পেনাল্টি কিকে গোল করেন সালতার ইয়াগো আসপাস।
৪১তম মিনিটে লুকা মদ্রিচের দারুণ এক গোলে ২-১ গোলে আবারও এগিয়ে যায় আনচেলত্তির দল।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে রিয়ালকে আবারও কিছুটা ছন্নছাড়া মনে হয়েছিল। সুযোগ পেয়ে শিরোপাধারীদের বেশ কয়েকবার চেপে ধরে সালতা, তবে প্রতিপক্ষের ডিফেন্ডারের সঙ্গে পেরে উঠতে পারেনি সালতা।
৫৬তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে ব্যবধান ৩-১ করে রিয়াল মাদ্রিদ। মদ্রিচের কাছ থেকে বল পেয়ে দারুণ গতিতে সবাইকে পেছনে ফেলে এগিয়ে যান ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড। পরে গোলরক্ষককেও কাটিয়ে বল জালে জড়ান ভিনি।
৬৬তম মিনিটে আবারও গোল উৎসবে মেতে ওঠে বেনজেমারা। ফেদেরিকো ভালভার্দের গোলে এ দিনের খেলায় এক হালি গোল করে রিয়াল। দূর থেকে নেয়া শটে উরুগুয়ের এই মিডফিল্ডার বল পাঠান জালে।
ম্যাচের শেষ দিকে আরও ব্যবধান বাড়াতে পারত রিয়াল মাদ্রিদ। ৮৫তম মিনিটে দ্বিতীয় পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি।
লা লিগার অন্য ম্যাচে কাদিজের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ওসাসুনা। শনিবার রাতের আরেক ম্যাচে মায়োর্কার বিপক্ষে ২-১ গোলে জয়ে পেয়েছে রিয়াল বেতিস।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD