ফেনীর ফুলগাজীতে উপজেলা ছাত্রলীগের আয়োজনে বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা ও স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৩ আগষ্ট বিকালে উপজেলা বঙ্গবন্ধু কমপ্লেক্সে ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির ইয়ামিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফারুক হোসেন বাপ্পীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হারুন মজুমদার, ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি ভি.পি তোফায়েল আহমেদ তপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য হাজী জামাল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, সহ সভাপতি মাহবুবুল হক কালা, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম, সাংগঠনিক সম্পাদক সাকের পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক একরাম হোসেন পাটোয়ারী, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজান কোম্পানি সহ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।