1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

অফিস শুরুর সময় যানজটও শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে অফিসের নতুন সূচির প্রথম দিন সকাল থেকেই যানজট শুরু হয়েছে রাজধানীতে। আগের সূচিতে অফিস শুরুর সময় হলে যেমন যানজট বাধত, এখনও তাই-ই দেখা গেল নগরীর বিভিন্ন সড়কে।

বুধবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু করে সাড়ে ৯টা পর্যন্ত তীব্র যানজটে পড়েন অফিসগামীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোনো কোনো সড়কে জট কমলেও সার্বিক পরিস্থিতিতে এখনও ভোগান্তিই সঙ্গী নগরবাসীর।

তীব্র গরমে অফিসগামীদের ভোগান্তি বেড়েছে আরও। কেউ যাচ্ছেন গণপরিবহনে, কেউ সিএনজিচালিত অটোরিকশার মতো কোনো বাহনে, আবার কেউ বা ব্যক্তিগত গাড়িতে। সবাইকে কমবেশি যানজটে পড়তে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যদের।

সরকারি নির্দেশ অনুযায়ী, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে ব্যাংকের সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

মিরপুরের বাসিন্দা মাহমুদুর রহমান চাকরি করেন আগারগাঁওয়ে একটি সরকারি প্রতিষ্ঠানে। তিনি বলেন, ‘মিরপুর সাড়ে ১১ থেকে অফিসে আসার জন্য হাতে সময় নিয়েই বের হয়েছিলাম, তারপর খানিকটা লেট হলো। সকাল সকাল এত যানজট হবে, ভাবিনি।’

একই কথা বলেন, আজিমপুরের বাসিন্দা নাজমুল ইসলাম। তিনি মতিঝিলে একটি সরকারি ব্যাংকে চাকরি করেন। তিনি বলেন, ‘৯টার অফিস ধরতে ৮টায় বের হয়েছি। রাস্তায় নেমে দেখি ভয়াবহ যানজট। গুগল ম্যাপে বিকল্প রাস্তা খোঁজার চেষ্টা করেছি, কিন্তু সবদিকেই গাড়ির চাপ। চার কিলোমিটারের মতো রাস্তা যেতে লেগেছে প্রায় ৫০ মিনিট।’

অফিস শুরুর পাশাপাশি আগে থেকে সকালে চালু স্কুলগামী শিক্ষার্থী-অভিভাবকরাও নাকাল হয়েছেন এই যানজটে। তবে সকাল ৭টায় যেসব স্কুল শুরু হয়েছে, তারা যানজট ছাড়াই ক্লাসে যেতে পেরেছেন বলে জানিয়েছেন একাধিক অভিভাবক।

সকাল থেকে দুই ঘণ্টার মতো স্থায়ী ছিল তীব্র যানজট। এরপর জট কিছুটা কমতে থাকে। সবাই প্রায় একই সময়ে বের হওয়ায় যানজট হওয়াটা স্বাভাবিক বলে মনে করছেন ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা কর্মকর্তারা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা ট্রাফিক জোনের সিনিয়র সহকারী কমিশনার রেফাতুল ইসলাম বলেন, ‘কর্মজীবীদের একটা বড় অংশ রমনা এলাকা হয়ে সচিবালয়, মতিঝিলসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। নতুন অফিস সূচিতে অফিস যেতে ৭টা থেকে সাড়ে ৭টা নাগাদ প্রায় সবাই সড়কে বের হয়েছেন। ‘যে কারণে যানজট হয়েছে। আমরা যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেছি, গাড়ির সংখ্যা বেশি থাকায় যানজট ছিল।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD