1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

প্রশাসন যখন কোনো ব্যবস্থা নিচ্ছিল না, তখন আমি একাই দাঁড়িয়েছি’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

রেলের টিকিট নিয়ে বছরের পর বছর ধরে চলে আসা অনিয়মের মধ্যে বলতে গেলে একাই কাঁপিয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তার কয়েক দিনের কর্মসূচির পর রেলের ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন মন্ত্রী, রেলভবনে হয় একের পর এক বৈঠক। এমনকি টিকিট বিক্রি পদ্ধতি পাল্টানোর আলোচনাও উঠেছে।

রেলের টিকিট নিয়ে বছরের পর বছর ধরে চলে আসা অনিয়মের মধ্যে বলতে গেলে একাই কাঁপিয়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তার কয়েক দিনের কর্মসূচির পর রেলের ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন মন্ত্রী, রেলভবনে হয় একের পর এক বৈঠক। এমনকি টিকিট বিক্রি পদ্ধতি পাল্টানোর আলোচনাও উঠেছে। সাধারণ ধারণা হচ্ছে, এভাবে জড়ো না হলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যায় না। ফলে সমস্যার সমাধান হয় না। কিন্তু সম্প্রতি বেশ কিছু ঘটনায় দেখা যাচ্ছে, বিশেষ করে তরুণরা একজোট না হয়ে একাই নানা অসংগতি, বক্তব্য তুলে ধরে তোলপাড় তুলছেন।

বিজ্ঞাপন

 

তবে এই ধরনের কাজে জনভোগান্তিও তৈরি হয়। মঙ্গলবার দিনভর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কয়েক ঘণ্টা অবরোধ করে রাখার ঘটনায় ব্যাপক জনভোগান্তি দেখা দেয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি সম্পত্তিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর পানি-বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয়েছিল। সেই লাইন পুনরায় স্থাপনের দাবিতে ছয় ঘণ্টা মহাসড়ক অবরোধ করার পর দীর্ঘ যানজটে ভুগতে হয়েছে মানুষকে।

একই দিন চা শ্রমিকরা তাদের দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে একটি ট্রেন আটকে রাখে দেড় ঘণ্টা। শ্রমিকদের এই আন্দোলন ব্যাপক জনসমর্থন পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি দেখবেন বলে জানানো হয়েছে।

প্রতিবাদের যে উদ্দেশ্য, সাধারণের দৃষ্টি আকর্ষণ বা সমস্যার সমাধান বা বিশেষ কোনো দাবি আদায়, সেদিক থেকেও একক প্রতিবাদে সাফল্য দেখা যাচ্ছে।

এই প্রতিবেদন লেখার সময়ও রাজধানীতে জ্বালানি তেলের দর কমানোর দাবি নিয়ে এক তরুণ একা ফুটপাতে অবস্থান নিয়ে আলোচনায় আছেন।

আল-আমিন নামের সেই তরুণ গত ১৬ আগস্ট থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফুটপাতে অবস্থান নিয়ে অনশনে আছেন। তার দাবি, সব ধরনের জ্বালানি তেলের দর ৮০ টাকার নিচে নামাতে হবে।

বিভিন্ন গণমাধ্যমে আল আমিনের বক্তব্য গুরুত্ব দিয়ে প্রচার পেয়েছে। সামাজিক মাধ্যমেও তাকে নিয়ে আলোচনা হচ্ছে।

সম্প্রতি একক প্রতিবাদের মধ্যে সবচেয়ে তোলপাড় হয়েছে রেলের টিকিট অব্যবস্থাপনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনিকে নিয়ে। তার তোলা দাবির বিষয়ে কথা বলেছে হাইকোর্ট।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রেলের টিকিট বিক্রির দায়িত্বে থাকা সহজ ডটকমকে ছয় লাখ টাকা জরিমানা করেছে। সেই আদেশের বিরুদ্ধে সহজ উচ্চ আদালতে যাওয়ার কারণে জরিমানা পরিশোধ আপাতত স্থগিত আছে।

দৈনিক প্রথম সময়কে রনি বলেন, ‘আন্দোলনে দাবি আদায় করতে হলে আইন জানতে হবে। কারা সমস্যা করছে, কারা সমাধান করতে পারে, সেটি বুঝতে হবে।

বঙ্গবন্ধুর উদ্ধৃতি টেনে রনি বলেন, ‘যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও, সে একজনও যদি হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব’- দেশের রূপকারের এই বক্তব্য আমাকে অনুপ্রাণিত করেছে।

রনির একক প্রতিবাদ এই প্রথম নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের অব্যবস্থাপনা দূর করার দাবিতে তার প্রতিবাদের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হয়েছে।

রনি বলেন, ‘আমার এখানে ভয়ের কিছু নাই। নিজের স্বার্থের জন্য কিছু করি নাই। দুর্নীতিবাজ একটা সিন্ডিকেট ভেঙে দিতে চেয়েছি।’

তিনি বলেন, ‘যাদের বিরুদ্ধে গিয়ে অধিকার আদায় করতে হবে, তাদের সাইকোলজি, স্ট্র‍্যাটেজি বুঝতে হবে। তাদের পাওয়ার সম্পর্কে বুঝতে হবে। এ ছাড়া কোনো কমিউনিকেশন গ্যাপ রাখা যাবে না। গ্যাপ থাকলে দূরত্ব তৈরি হবে। অধিকার আদায় করতে গেলে কোথায় বলতে হবে, কোথায় থামতে হবে, সে বিষয়ে ধারণা রাখতে হবে।’

গত ১ আগস্ট কল্যাণপুরের সোহরাব ফিলিং স্টেশনে তেল নেয়ার পর ইশতিয়াক আহমেদ নামের এক ব্যাংকার ধারণা করেন, তাকে ঠকানো হয়েছে। এরপর একটি প্ল্যাকার্ডে অভিযোগ লিখে দাঁড়িয়ে প্রতিবাদ করেন।

তিন দিন পরই সেই পেট্রল পাম্পকে এক লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারও তিন দিন পর জেলায় জেলায় অভিযান চালিয়ে বহু পেট্রল পাম্পকে পরিমাপে কারচুপির অভিযোগে জরিমানা করা হয়।

শেখ ইশতিয়াক আহমেদ দৈনিক প্রথম সময়কে বলেন, ‘আমার দাবিটা যৌক্তিক। এটা আমার অধিকার এটুকু বিশ্বাস আমার ছিল। এ ক্ষেত্রে মিডিয়ার ব্যাপক ভূমিকা ছিল। তাদের সহযোগিতা ছিল, যার ফলে আমার লক্ষ্যে পৌঁছাতে সুবিধা হয়েছে।’

‘দিনশেষে নিজের অধিকার নিজের আদায় করতে হবে’- বলেন এই ব্যাংকার।

এভাবে একা দাঁড়িয়ে প্রতিকার পাবেন ভেবেছিলেন?- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমার মনে হয়েছে এই দাবিতে আমি আমার সুবিচার পাব। অভিযোগ জায়গা মতো পৌঁছাতে পারলে বিচার বা সুরাহা পাওয়া যাবে।’

অধিকার আদায় করতে গেলে সাহস লাগে জানিয়ে তিনি বলেন, ‘সাহস ছিল বলেই আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। সাহস নিয়ে নিজে সামনে এগিয়ে গেলেই অধিকার আদায় সম্ভব।’

বিজ্ঞাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কাজী ফারজানাও শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক অত্যাচারের অভিযোগ তুলে একাই প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানিয়েছেন।

তিনি দৈনিক প্রথম সময়কে বলেন, প্রশাসন যখন কোনো ব্যবস্থা নিচ্ছিল না, তখন আমি একাই দাঁড়িয়েছি।’

এই আন্দোলনের একটা ফল আসবে বলে মনে করে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন একেবারে বিফলে ফেলে দেবে না।’

ফারজানা বলেন, ‘অধিকার আদায় করে নিতে হয়। প্রত্যেকের উচিত অধিকার আদায়ের জন্য নিজ জায়গা থেকে চেষ্টা করা। সব সময় যে সফল হতে হবে, বিষয়টা এমনও না।’

গাড়ির হর্নের অপ্রয়োজনীয় ব্যবহার নিয়ে সচেতনতা গড়ার চেষ্টা হিসেবে ২০১৫ সাল থেকে একটি প্রচার চালাচ্ছেন মমিনুর রহমান রয়েল নামের একজন। তার সেই চেষ্টা নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হচ্ছে। এখন অনেকেই হর্ন ছাড়া গাড়ি চালানোর কথা জানিয়ে ফেসবুকে পোস্টও দিচ্ছেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে দেখা গেছে কারও অপেক্ষায় না থেকে একাই প্রতিবাদ জানাতে।

উপাচার্য এম রোস্তম আলীর বিরুদ্ধে ১০১টি অনিয়মের অভিযোগ এনে তদন্তের দাবি তুলেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এম আবদুল আলীম।

হিন্দুদের বাড়িঘরে হামলার বেশ কয়েকটি ঘটনার পর ২০২১ সালের ১৮ অক্টোবর চোখে কালো কাপড় বেঁধে একাই প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আতিকুর রহমান। এরপর সেই দাবিতে আরও অনেক মানুষ সোচ্চার হয়।

মানুষের একক প্রতিবাদে ব্যাপক সাড়া পাওয়ার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল‍্যাণ ও গবেষণা ইনস্টিটিউট সহকারী অধ্যাপক তৌহিদুল হকও মানুষের প্রতিবাদের এই নতুন ধারাটি দেখতে পেয়েছেন। তিনি বলেন, ‘রাজনৈতিক বা অন্যান্য কারণে সমাজ এখন দ্বিধাবিভক্ত। এর মধ্যে কোনো কোনো ব্যক্তি নিজেই প্রতিবাদ করছে। বেশ কিছু ঘটনায় লক্ষ করেছি, এই প্রতিবাদই মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের মনোজগতে নাড়া দিচ্ছে।’

সামাজিক শক্তি প্রকাশে একত্রিত হতে পারছে মানুষ উল্লেখ করে সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ দৈনিক বাংলাকে বলেন, ‘মানুষ এখন ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠেছে। অন্যের দাবি আদায়ের জন্য তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করার বিষয়টা খুব বেশি দেখা যাচ্ছে না। তবে অতীতে দলীয় আদর্শের বাইরে গিয়েও মানুষকে প্রতিবাদ জানাতে দেখা গেছে। নাটক সিনেমা, গান, স্মারকলিপি মাধ্যমে তারা প্রতিবাদ জানিয়ে গেছেন।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD