1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

আশীর্বাদ নিয়ে দ্বন্দ্বের সবই ছিল ‘ভুল’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : শনিবার, ২৭ আগস্ট, ২০২২

সরকারি অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’ ‍মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। দেশের অল্প সংখ্যক প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখা যাচ্ছে। তবে সিনেমাটি মুক্তির সপ্তাহ দুয়েক আগে শুরু হয় প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পীদের মধ্যে দ্বন্দ্ব, কথা-কাটাকাটি এবং নানারকম আলোচনা সমালোচনা।

শুরুটা হয় সিনেমাটির পোস্টার শেয়ারকে কেন্দ্র করে। এরপর একে একে জমে উঠে প্রযোজকের সঙ্গে পরিচালক ও নায়ক-নায়িকার দ্বন্দ্ব। দিন গড়িয়ে বেড়েই চলে পাল্টাপাল্টি বাকযুদ্ধ। তবে গতকাল এই বাকযুদ্ধের অবসান ঘটে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মধ্যস্থতায় মিটমাট হয় এই ঘটনার। সংবাদ সম্মেলন করে উভয়ের দোষ শিকার করে দর্শকদের সিনেমাটি দেখার আহ্বান জানান প্রযোজক, পরিচালক ও শিল্পীরা।

মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘আশীর্বাদ’ সিনেমাটিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক জিয়াউল রোশান। সিনেমাটির গল্প ও প্রযোজনা করেছেন তাহেরা জেনিফার ফেরদৌস। বৃহস্পতিবার রাতে শিল্পী সমিতির উদ্যোগে এক আলোচনার মাধ্যমে এক করা হয় তাদের। সেখানে সংবাদ সম্মেলনে মাহির বিরুদ্ধে করা সব অভিযোগ ‘ভুল’ বলে জানান প্রযোজক জেনিফার। একই সঙ্গে এই প্রযোজকের বিরুদ্ধে আনা অভিযোগগুলোও ‘ভুয়া’ বলে স্বীকার করেছেন নায়িকা মাহিয়া মাহি।

বিজ্ঞাপন 

সংবাদ সম্মেলনে মাহি বলেন, জেনিফার আপুর বিরুদ্ধে যেসব কথা বলেছি সব ভুয়া। আমাকে নিয়ে আপুর মুখে যখন অন্যরকম কথা শুনছিলাম, রেগে গিয়ে বলেছিলাম। যা হওয়ার হয়ে গেছে, যে যাকে যা বলেছি সব ভুয়া।

মাহি আরও বলেন, ‘শিল্পীরা ফুলের মতো, খুবই নরম। শিল্পীদের যদি আদর করে কিছু বলা যায়, সবকিছু করা সম্ভব। আমি আপুকে (জেনিফার ফেরদৌস) বলব, যেভাবে যা যা হয়েছে এসব কিছু কমিউনিকেশন গ্যাপের কারণে। যদি ফেসবুকে ম্যাসেঞ্জার একটি থাকত, সবকিছু শেয়ার করা হতো, তাহলে এমনটা হতো না। সিনেমাটি শুধু আপুর না, আমার, রোশানের, পরিচালকেরও।’

এ সময় প্রযোজক জেনিফার ফেরদৌস বলেন, ‘আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল তার সুরাহা হয়েছে। একজনের মাধ্যমে আসলে আমাদের কথাবার্তার ছড়িয়েছে। আমাদের মধ্যে যোগাযোগের গ্যাপ সৃষ্টি হয়ে ভুল বোঝাবুঝি শুরু হয়। এটা আমরা এখন বুঝতে পেরেছি।’

সংবাদ সম্মেলনে মাহিয়া মাহিকে জড়িয়ে ধরে তিনি বলেন, ‘মাহি আমার ছোট বোন। ভুল ভ্রান্তি আমাদের মধ্যে যা হয়েছে, তা উচিত হয়নি। আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছিল, তা সমাধান হয়ে গেছে।’

সিনেমার নায়ক রোশানের কণ্ঠেও ছিল সমঝোতার সুর। তিনি বলেন, ‘জেনিফার আপুকে আমি বোন ডাকতাম এখনো ডাকি। পরিবারে ভাই-বোনের মধ্যে ঝগড়া হয়, আমাদেরও হয়েছে।’

পরিচালক জানান, মুক্তিযুদ্ধকালীন সাদামাটা জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আশীর্বাদ’ সিনেমা। এতে রোশান-মাহি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহনূর, অরণ্য বিজয়, কাজী হায়াত, রেহানা জলি প্রমুখ।

সিনেমাটি চিত্রামহল (ঢাকা), সৈনিক ক্লাব (ক্লাব), উল্কা (জয়দেবপুর), গুলশান (নারায়ণগঞ্জ), চন্দ্রিমা (শ্রীপুর), নন্দিতা (সিলেট), বুম্বাই (বগুড়া), সিনেমা প্যালেস (চট্টগ্রাম) সিনেমা হলে মুক্তি পেয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD