1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

‘বিউটি সার্কাস’ আসছে সেপ্টেম্বরের চতুর্থ সপ্তাহে

অনলাইন ডেক্স
  • প্রকাশ : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে সিনেমা বিউটি সার্কাস। ২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটি অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে ‘কবে আসছে বিউটি সার্কাস? জাতির বিবেকের কাছে প্রশ্ন!’ শিরোনামে প্রচার শুরু করেছে সিনেমাটির সংশ্লিষ্টরা।

সিনেমার মুক্তির জন্য তারিখ বরাদ্দ চেয়ে আবেদন করতে হয় চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে। সেখানে খোঁজ নিয়ে জানা যায়, সরকারি অনুদান ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটির মুক্তির আবেদন জমা পড়েছে।

সমিতির দেয়া তথ্য অনুযায়ী, বিউটি সার্কাস সিনেমাটি ২৩ সেপ্টেম্বর মুক্তির জন্য তারিখ বরাদ্দ নিয়েছে। অর্থাৎ সব ঠিক থাকলে সিনেমাটি সেপ্টেম্বরের ২৩ তারিখে মুক্তি পাবে।

মাহমুদ দিদার পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, মনিসা অর্চিসহ অনেকে।

২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় বিউটি সার্কাস সিনেমার শুটিং। অর্থসংকটের কারণে সিনেমাটির কাজ করতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে বলে জানান নির্মাতা মাহমুদ দিদার।

২৩ সেপ্টেম্বর অপারেশন সুন্দরবন সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছে এর প্রযোজনা সংস্থা। তবে সিনেমাটির মুক্তির তারিখ এখনও প্রযোজক পরিবেশক সমিতিতে তালিকাভুক্ত হয়নি বলে নিউজবাংলাকে জানিয়েছে সমিতি সূত্র।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD