ফেনীর ফুলগাজী উপজেলা সদরের দক্ষিণ শ্রীপুর ইস্কান্দারিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার নবগঠিত গভর্নিং বর্ডির সদস্যদের পরিচিতি, অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ আগস্ট) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর ফেনীর সভাপতি অধ্যাপক ডাক্তার সাহেদুল ইসলাম কাওসার, উপজেলা নির্বাহি অফিসার আশরাফুন নাহার, ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মঈন উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে মাদ্রাসার নবগঠিত কমিটির সভাপতি এটিএম ইয়াসিন সাদেক বিপ্লব, সাধারণ সম্পাদক মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ, ও বিদ্যোৎসাহী সদস্য মোঃ মহিব্বুল্লাহ ফরহাদসহ কমিটির সকল সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।