1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

ভাঙ্গায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ক্রয়কৃত জমির সীমানা তৈরীতে বাঁধার অভিযোগ

আনোয়ার হোসেন
  • প্রকাশ : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

ফরিদপুরের ভাঙ্গার চুমুরদি ইউনিয়নে চুমুরদি গ্রামে ইউপি সদস্যের ক্রয়কৃত জমির সীমানা তৈরীতে একই ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ বাধা প্রদান করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, চুমুরদি ইউপির ৭নং ওয়ার্ড মেম্বার ওয়াহিদুজ্জামান অপুর ভাই ইঞ্জিনিয়ার আক্কাস আহম্মেদ স্থানীয় হিরু মোল্যা ও নিরু মোল্যার নিকট থেকে (চুমুরদি ৫৬ নং মৌজার খতিয়ান ২৯২, বি.এস দাগ নং ৮৯৯) কিছুদিন আগে ২০ শতাংশ জমি ক্র‍য় করে। কিছুদিন পরে সেখানে সীমানা তৈরীর কাজ শুরু করলে সেখানে বাধা প্রদান করে প্রভাবশালী একটা মহল।

ইউপি সদস্য ওয়াহিদুজ্জামান অপু অভিযোগ করে বলেন, জমিটি কিছুদিন আগে সোহাগ চেয়ারম্যানকে সাথে নিয়ে কেনা হয়েছে। কিন্তু জমিটি কেনার পর থেকেই ইউপি চেয়ারম্যান সোহাগ এখানে কাজ করতে দিচ্ছেন না। এর আগে কয়েক দফায় স্থানীয়ভাবে বসার ব্যাবস্থা করলেও সেখানে চেয়ারম্যান উপস্থিত হয়নি। সর্বশেষ সোমবার জমির মালিক পুনরায় কাজ শুরু করতে বললে চেয়ারম্যান নিজে যেয়ে কর্মরত শ্রমিকদের কাজ বন্ধ রাখতে বলেন এবং হুমকি দেন। এমতাবস্থায় আমরা থানায় অভিযোগ করি। পরে পুলিশ সরেজমিনে পরিদর্শন করে।

এই ব্যাপারে নির্মান শ্রমিক মোকলেস বলেন, আমরা প্রায় ১মাস যাবৎ কাজের উদ্যেশ্যে এখানে রয়েছি। আজ (সোমবার) সকালে কাজ শুরু করার প্রায় ১ ঘন্টা পরে চুমুরদি ইউপি চেয়ারম্যান সোহাগ এসে কাজ বন্ধ করতে বলে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয়। পরে আমরা জমির মালিককে বিষয়টি জানাই।

এই ব্যাপারে চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি ব্যাস্ত আছেন বলে জানান এবং পরবর্তীতে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

এই ব্যাপারে এ.এস.আই রাকেশ মন্ডল এর সাথে কথা হলে তিনি জানান, সমস্যাটি জায়গা-জমি সংক্রান্ত হওয়ায় আমি উভয় পক্ষকেই বিজ্ঞ আদালতের স্মরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD