1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

নজরুলের গানে মডেল চাঁদনী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘পরদেশী মেঘ’ গানে মডেল হলেন নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনী। একটা দীর্ঘ বিরতির পরে আবার কাজ করা শুরু করেছেন এই অভিনেত্রী ও নৃত্যশিল্পী।

সম্প্রতি কক্সবাজারে ‘পরদেশী মেঘ’ গানের চিত্রধারণের কাজ শেষে হয়েছে। এতে শুধু মডেল হিসেবেই নয়, আবৃত্তিও করেছেন চাঁদনী। গানে কণ্ঠ দিয়েছেন নির্ঝর চৌধুরী। গানটিতে চাঁদনীর সঙ্গে সহশিল্পী হিসেবে আছেন কোরিওগ্রাফার আবু নাঈম। গানের চিত্রধারণ করেছেন নির্মাতা মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। গানটির সংগীতায়োজন করেছেন শাহরিয়ার আলম মার্সেল।

চাঁদনী বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘পরদেশী মেঘ’ গানটি সবার কাছেই অনেক পরিচিত। আমার সবচেয়ে প্রিয় একটি গান। রবীন্দ্রনাথ নিয়ে আমরা অনেক কাজ করি, কিন্তু নজরুল ইসলামকে নিয়ে সেভাবে কাজ করা হয়নি। এই গানটির ভিজুয়াল করা হয়েছে সম্পূর্ণ ভিন্নভাবে। নজরুলকে নিয়ে হয়তো এভাবে সহজে কেউ কাজ করেনি। আমরা এই প্রজন্মের কথা মাথায় রেখে কাজটি করেছি। শুধু এটুকু বলতে পারি নজরুলকে কীভাবে উপস্থাপন করা যায় নতুনভাবে তার একটি যৌথ প্রচেষ্টা এটি।’

নিয়াজ চন্দ্রদীপ পরিচালিত ‘অসমাপ্ত চা’ স্বল্পদৈর্ঘ্য ছবির মধ্য দিয়ে অভিনয়ের দীর্ঘদিনের বিরতি ভেঙেছেন চাঁদনী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD