1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বগুড়া শেরপুরে ৬৪ প্রহরব‍্যাপী রাধা কৃষ্ণের যজ্ঞানুষ্ঠান শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

বগুড়ার শেরপুরে শ্রীশ্রী গোবিন্দ কাঙ্গাল ভক্তবৃন্দের আয়োজনে রাধারানীর জন্মাষ্টমী উপলক্ষে ৬৪ প্রহর ব্যাপী (৮ দিন) রাধা কৃষ্ণের লীলা যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। শনিবার (৩রা সেপ্টেম্বর) পৌর শহরের টাউন বারোয়ারী (শ্রীশ্রী কালাচাঁদ মন্দির) প্রাঙ্গণে দিবাগত রাত ১২:১ মিনিটে গীতা পাঠ অন্তে মঙ্গলঘট স্থাপন ও অধিবাসের মধ্য দিয়ে ৩২তম এই অনুষ্ঠানের শুভারম্ভ হয়।

বিজ্ঞাপন

 

এসময় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন ডাঃ বিপ্লব কুমার বর্মন, বরেন্দ্রনাথ স্যান্যাল সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান এক্য পরিষদ ও পৌর ৫নং ওয়ার্ড কমিশনার চন্দন দাস রিংকু। পরে প্রতিষ্ঠাতা সভাপতি রাজেন্দ্র প্রসাদ (খোকা কৈরী) সহ স্বর্গীয় সকল সদস্যদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। উল্লেখ্য প্রতি বছরের ন্যায় এবারও দেশের এবং পাশ্ববর্তী দেশ ভারতের সুনামধন্য কীর্তনীয়া দল রাধাকৃষ্ণের লীলা কীর্তন পরিবেশন করবেন। এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার নারী পুরুষ ভক্তদের আগমনে মন্দির প্রাঙ্গণ মূখরিত হয়ে উঠে। কীর্তনীয়াদের কীর্তন পরিবেশনের মাঝে মাঝে নারীদের উলুধ্বনি আর পুরুষদের জয়ধ্বনিতে পরিণত হয় যেন মধুর বৃন্দাবন। কমিটির পক্ষ থেকে করা হয় বর্ণাঢ্য আয়োজন। আট দিনব্যাপী চলা এই অনারম্বড় অনুষ্ঠানে সকাল দুপুর ও রাত্রিতে হাজার হাজার ভক্তদের দেওয়া অন্য ভোগ। শ্রীশ্রী গোবিন্দ ভক্ত কাঙ্গাল কমিটির সভাপতি রনজিৎ কুমার কৈরীর সঙ্গে কথা হলে তিনি বলেন, দেশ মাতৃকার শুভ, কল্যাণ ও বিশ্ব শান্তিকল্পে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আসছে। এবছর ৩২তম অধিবেশন চলছে। আগামী রবিবার (১০ সেপ্টেম্বর) ভোরে নগর কীর্তনের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে।অনুষ্ঠানটি সুন্দর সুশৃঙ্খল ভাবে সম্পূর্ণ করতে আইন প্রয়োগকারী সংস্থাসহ সর্ব মহলের সহযোগিতা কামনা করছি। এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার জানান, সনাতন ধর্মাবলম্বীদের বৃহতাকারে এই আয়োজন সুসম্পূর্ণ করতে শেরপুর থানা সব সময় নজরদারীতে রাখছে।

বিজ্ঞাপন

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD