পরশুরাম পৌর শাখা’র আওতাধীন ৮নং দক্ষিন গুথুমা চমুড়ি ওয়ার্ড আওয়ামী লীগের গতকাল সন্ধায় চমুড়ি বাজারে ত্রি- বার্ষিক সম্মেলন -২০২২ ইং অনুষ্ঠিত হয়। পরশুরাম পৌরসভার সদর কাউন্সিল রসুল আহমেদ স্বপন এর সঞ্চালনায় এবং মোঃ মোস্তফা এর সভাপতিত্বে এ ত্রি- বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এনামুল করিম মজুমদার বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারন সম্পাদক ও পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল খালেক কন্টাকটার, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহ-সভাপতি বাবু অনাদি রন্জন সাহা, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক এনাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একরামুল হক চৌধুরী পিয়াস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান,উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী মোহাম্মদ সেলিম,উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক কামাল উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আবদুল নঈম স্বপন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবদুর রসুল মজুমদার,পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক নিজামউদ্দিন আহমেদ চৌধুরী সুমন,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান লিটন, পৌর আওয়ামী লীগের সদস্য ইমাম হোসেন রিপন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াসিন শরীফ মজুমদার,যুগ্ন আহবায়ক ফজলুল বারী মনসুর, যুগ্ন আহবায়ক আল-আমিন চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল, পৌর ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সহ আরো উপস্থিত ছিলেন পরশুরাম পৌর আওয়ামী লীগ, শ্রমিক লীগ,কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
