পরশুরাম “পর্যটনে নতুন ভাবনা “এই প্রতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে উপলক্ষে পরশুরাম উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যারি ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত । উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ সেন্টারে পরশুরাম উপজেলা (ভূমি) কমিশনার আরাফাত সিদ্দিক এর সভাপতিত্ত্ব করেন আইসিটি কর্মকর্তা সহকারী পোগ্রামার ইমরান হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন

এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, কৃষি সম্প্রসারণ অফিসার খোরশেদ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন, ফেনী জেলা সমাজ তান্ত্রিক দল জাসদ নেতা মোশাররফ হোসেন মশা, আইসিটি কর্মকর্তা সহ পরশুরাম উপজেলায় সচেতন মহলের আরও অনেক নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের ন্যায় পরশুরাম উপজেলা পর্যটন শিল্প উন্নয়ন প্রতি অতিথি বৃন্দ আহ্বান জানান। যেখানে পর্যটন শিল্প উন্নত সেখানে মানুষের শিক্ষার মান ও জীবন যাত্রার মানও উন্নত বলে দাবি করেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত সিদ্দিক বলেন পর্যটন ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি সহ সামাজিক, সাংস্কৃতিক,রাজনৈতিক এবং অর্থনৈতিক উপযোগিতা কে বিশ্ব ব্যাপী ছড়িয়ে দেওয়া এ দিবসটির লক্ষ্যে। আর-ও জানা যায় জাতিসংঘের (ইউএন ডব্লিউটিও) উদ্যোগে১৯৮০ সাল থেকে প্রতি বছর ২৭ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়