1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হাদিকে হত‍্যাচেষ্টার প্রতিবাদেব শেরপুরে গণ অধিকার পরিষদের মশাল মিছিল শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা

বগুড়ায় বিদ‍্যুৎ পৃষ্ঠে নিহত রুপমের পরিবারকে শেরপুর উপজেলা জুয়েলারি ব‍্যবসায়ী সমিতির আর্থিক সহায়তা 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : শনিবার, ৮ অক্টোবর, ২০২২

বগুড়ার শেরপুরে শারদীয় দূর্গা পূজার বিজয়া দশমীতে বিদ‍্যুৎ পৃষ্ঠে নিহত রুপম কর্মকার জগোর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (৮ অক্টোবর ) শেরপুর উপজেলা জুয়েলারি ব‍্যবসায়ী সমিতর পক্ষ থেকে কালো ব‍্যাচ ধারণ করে শোক পালন এবং নিহত রুপমের স্ত্রীকে নগদ দশ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি বিশ্বনাথ কর্মকার, সহ- সভাপতি পরিতোষ কর্মকার, সাধারণ সম্পাদক মলয় কুমার কর্মকার, সহ- সাধারণ সম্পাদক সুরজিৎ কর্মকার, সাংগঠনিক সম্পাদক অসিম মোহন্ত, দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, কোষাধ‍্যক্ষ গগণ চন্দ্র দাস ও প্রচার সম্পাদক জীবন দাস প্রমূখ।

বিজ্ঞাপন

উল্লেখ্য গত বুধবার (৫ অক্টোবর ) দূর্গা প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য নিহত রুপম কর্মকার জগো পৌর শিশু পার্কে নির্মিত দূর্গা মন্দিরের প্রতিমা, স্টেজ থেকে নামাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত অস্থায়ী নির্মিত মন্দিরের টিন বিদ‍্যুতায়িত হওয়ায় সেই টিনে জড়িয়ে রুপম কর্মকার জগো মৃত্যুর কোলে ঢোলে পড়েন। এমতাবস্থায় প্রতিমা বিসর্জনের আগেই পুরো এলাকা পরিণত হয় বিষাদে।

এ বিষয়ে শেরপুর উপজেলা জুয়েলারি ব‍্যবসায়ী সমিতির সভাপতি বিশ্বনাথ কর্মকার এই প্রতিবেদককে বলেন, পিতৃ মাতৃহীন রুপম কর্মকার জগোর মৃত্যুতে ঐ পরিবারের যে ক্ষতি সাধন হয়েছে, তা অপূরণীয়। কারণ তার স্ত্রী এবং দেড় বছর বয়সী সন্তানকে দেখে শুনে রাখার মত আর কেউ রইলনা। তাই আমাদের শেরপুর উপজেলা জুয়েলারি ব‍্যবসায়ী সমিতির সকল সদস্যদের সিদ্ধান্তক্রমে এই ক্ষুদ্র সহায়তা। আমি সমিতির সকল সদস্যদের পক্ষ থেকে সবার আশির্বাদ প্রার্থী, এভাবেই যেন অসহায়দের পাশে দাঁড়াতে পারি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD