” বর্জ্যরে পরিশোধন নিশ্চিত হবে, টেকসই স্যানিটেন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরশুরামে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত দোয়া দিবস উপলক্ষে র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২০ অক্টোবর সকাল ১০ ঘটিকার সময় উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যেগে আয়োজন করা হয়েছে। উপজেলা আইসিটি কর্মকর্তা এমরান হোসেনের পরিচালনা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সৈয়দা শমসাদ বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি আরাফাত সিদ্দিক। এসময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার পাপিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ খুরশিদ হাসান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আরাফাত ভুঁইয়া প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে থেকে র্যালি বের করে। এবং পরে শিক্ষার্থীদের হাত ধোয়া কৌশল শেখানো হয়।