1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

তথ্য গোপন করে মুক্তিযোদ্ধার ভাতা আত্মসাৎ, ডিসির কাছে  লিখিত অভিযোগ

পরশুরাম প্রতিনিধ
  • প্রকাশ : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
ফেনীর মানচিত্র। ছবি : সংগৃহীত
ফেনী পরশুরামে তথ্য গোপন করে   ভুয়া কাগজপত্র দেখিয়ে দীর্ঘদিন ধরে  কৌশলে প্রতারনার মধ্য দিয়ে শহীদ মুক্তিযোদ্ধা  আব্দুল ছত্তরের  ভাতা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠছে মুক্তিযোদ্ধার  দ্বিতীয়  সংসারের  মেয়েদের বিরুদ্ধে। বিষয়টির প্রতিকার চেয়ে  মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়সহ  ফেনী জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন   বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছত্তরের প্রথম সংসারের মেয়ে  আনোয়ারা বেগম।
মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় ও জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদনে শহীদ মুক্তিযোদ্ধার প্রথম সংসারের মেয়ে আনোয়ারা বেগম বলেন, ‘আমার পিতা শহীদ আব্দুল ছত্তার সরকারী গেজেটভুক্ত একজন শহীদ  মুক্তিযোদ্ধা।২০০৩ সালের সেপ্টেম্বর মাসে সরকার প্রণীত শহীদ  মুক্তিযোদ্ধাদের তালিকায় তিনি অর্ন্তভূক্ত হন। যা পরবর্তীতে গেজেট আকারে প্রকাশিত হয়। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী আমার পিতার  গেজেট নম্বর “৫৪৬”।
লিখিত আবেদনে তিনি আরও  বলেন, ‘আমার পিতা শহীদ ছত্তার এর দুই সংসার ছিল। প্রথম স্ত্রী (আমার মাতা) টুনি বেগমের  সংসারে  আমিই একমাত্র মেয়ে। আমার জন্মের ১০ মাস পর আমার মা টুনি বেগম মারা গেলে পরবর্তীতে   ছালেহা খাতুন কে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন আমার পিতা। ওই সংসারে  মায়েনা ,জরিফা,সেমনা,মাসুদা ও রাহেনা আক্তার নামে পাঁচ মেয়ে  সন্তান রয়েছে। এদের মধ্যে রাহেনা আক্তার  মারা গেছেন। দুই পরিবারের  ছয় মেয়ে সন্তানের মধ্যে আমি সবার বড়। গত ২০০৩ সাল থেকে আমার পিতার নামে মুক্তিযোদ্ধা ভাতা চালু হলে সৎ বোনেরা সবাই মিলে  বিষয়টি গোপন রেখে ৩ নং চিথলিয়া ইউনিয়ন পরিষদ থেকে আমার নাম বাদ দিয়ে তাদের নাম অন্তর্ভুক্ত করে ওয়ারিশ  সনদ নিয়ে  দাখিল করে ।তারা মুক্তিযোদ্ধা ভাতা, রেশন ভাতাসহ উৎসব ভাতা উত্তোলন করে আসছে। এছাড়াও সরকার ঘোষিত সকল সুযোগ সুবিধা ভোগ করে।  আমি খবর পেয়ে এ ব্যাপারে আমার সৎ বোনদের কাছে  জানতে চাইলে তারা ভাতা সম্পর্কে কোন সঠিক তথ্য দিতে অপরগতা প্রকাশ করে। এমতাবস্থায় ভাতা নিয়ে সৎ বোনদের প্রতারণার প্রতিকার ও আমার পিতার মুক্তিযোদ্ধা ভাতা  আমার পিতার  সকল  ওয়ারিশ দের মধ্যে  সমহারে বণ্টনের নিমিত্তে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়সহ জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপ কামনার জন্য আবেদন করি।
আনোয়ারা বেগম জানান, ‘সৎ বোনেরা  তার পিতা শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল ছত্তরের  মুক্তিযোদ্ধা ভাতা নিয়ে  দীর্ঘদিন ধরে  তার সাথে প্রতারণা করেছে । ভুয়া কাগজপত্র সহ তার নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ দেখিয়ে তারা সবাই মিলে  আমাকে  বঞ্চিত করে একাই মুক্তিযোদ্ধা পিতার ভাতার অংশ ভোগ করছে।
আনোয়ারা বেগম বলেন, আমার পিতার ভাতার টাকা দাবি করায় সৎ বোনেরা  আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।  তিনি ক্ষোভের সাথে বলেন, আমাকে  ঠকিয়ে রাষ্ট্রের টাকা আত্মসাৎ করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’
সম্প্রতি ভাতার ব্যাপারে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল ছত্তরের দ্বিতীয় সংসারের মেয়েদের কাছে জানতে চাইলে তারা এব্যাপারে কোন কথা বলতে রাজি হয়নি।
 চিথলিয়া ইউনিয়ন পরিষদ থেকে  অসম্পূর্ণ ওয়ারিশ সনদ ইস্যুর ব্যাপারে  ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের  ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মোস্তফা’র কাছে জানতে চাইলে তিনি জানান, আগে ও তারা ওয়ারিশ সনদ নিয়েছেন,তাই পূর্বের রের্কড  দেখে আমি ওয়ারিশ সনদ ইস্যু করেছি। পরবর্তী তে জেনেছি যে তারা তাদের এক সৎ বোনের কথা তথ্য  গোপন রেখে ওই সনদ ই্স্যু করে নিয়েছেন।তিনি এই  জালিয়াতি প্রতিকারের জন্য অবিলম্বে তাদের কে হাজির  হওয়ার নোটিশ করবেন বলেও জানান।
পরশুরাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহরিয়ার বলেন,  পরশুরাম উপজেলার ৩ নং চিথলিয়া  ইউনিয়নের  মালিপাথর গ্রামের বাসিন্দা  আবদুল ছত্তর  একজন শহীদ বীর মুক্তিযোদ্ধা ছিলেন।তিনি আরও জানান, সেক্টর কমান্ডার ২ মেজর কে এম খালেদ মোশারফ এর অধিনে ছিলেন।  । তিনি ১৪ অক্টোবর  ১৯৭১ সালে  তার নিজ এলাকায় পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। ২০০৩ সালে সরকার প্রণীত বীর মুক্তিযোদ্ধাদের তালিকায় অর্ন্তভূক্ত হন শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছত্তর। যা পরবর্তীতে গেজেট আকারে প্রকাশিত হয়।
শহীদ মুক্তিযোদ্ধা  আব্দুল ছত্তরের প্রথম সংসারের মেয়ে আনোয়ারা বেগমের নাম বাদ  দিয়ে ভুয়া এবং অসম্পুর্ন  ওয়ারিশ সনদ জমা দিয়ে দ্বিতীয় সংসারের  মেয়েরা ভাতা ভোগ করছে ,এই প্রসঙ্গে   উপজেলা কমান্ডার মোঃ  শাহরিয়ার  বলেন, বিষয়টি  খুব ই গুরুতর অপরাধ। তবে এই বিষয় নিয়ে  মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং ফেনী  জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জেনেছি। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক কার্যালয় থেকে আমার কাছে  এখন পর্যন্ত কোন চিঠি আসেনি।আসলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সৈয়দা শমসাদ বেগম এর  জানতে চাইলে তিনি জানান  তথ্য গোপন করে শহীদ পরিবার কে কোন ভাবে হয়রানি করা যাবে না। সুষ্ঠু তদন্তের মধ্যেমে দোষীদের বিচারের আওতায় আনা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD