ফেনীর ছাগলনাইয়ায় জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে ছাগলনাইয়া জিরো পয়েন্টে উপজেলা জাসদের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার তার বক্তব্যে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ধুয়া তুলে নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। এ সময় শিরীন আখতার বলেন, দেশ সংকটের মধ্যে আছে, সংকটের এ সময় কঠিন ঐক্যের প্রয়োজন। আমি মনে করি ১৪ দলকে আরও শক্তিশালী করতে হবে। এবং দ্রব্যমূল্যের উদ্যোগ গতি যে হারে বেড়ে গিয়েছে এটিকে সাধারণ জনগণের নাগালে নিয়ে আসতে হবে, এবং বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে।
জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিরীন আখতার বলেন, দীর্ঘ ৫০ বছর জাসদ বাংলাদেশের মেহনতি ও সর্বসাধারণের কথা বলে বলে জাসদ ।তিনি বলেন, সমাজতন্ত্রের পথেই হাঁটতে হবে। উন্নয়ন ও অগ্রগতির জন্য সমাজতন্ত্রের বিকল্প নেই। বিএনপির উদ্দেশে বলতে চাই, দেশে গণতন্ত্র আছে এবং থাকবে। গণতন্ত্র মিছিলের অধিকার দেয়, অস্বাভাবিক সরকার গঠনের অধিকার দেয় না। গণতন্ত্র আন্দোলনের অধিকার দেয়, আগুন সন্ত্রাসের অধিকার দেয় না। এদেশে আর কোনো তালেবানি সরকার তৈরি করতে দেওয়া যাবেনা।
ছাগলনাইয়া উপজেলা জাসদ সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, ফেনী জেলা জাসদের সভাপতি নুরুল আমীন ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে এক মশাল মেশিন বের করে ছাগলনাইয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।