পরশুরামে কমিউনিটি পুলিশ ডে-২০২২উপলক্ষে শনিবার ২৯ অক্টোবর সকাল ১১ ঘটিকার সময় পরশুরাম থানা পুলিশের আয়োজনে বন্যার্ঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ” কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র “এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরশুরাম মডেল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খালেদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরোও বক্তব্য রাখেন পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, , মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর ভুঁইয়া, ফেনী জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)এর সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মশা , জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিম, উপজেলা যুবলীগের আহবায়ক ইয়াছিন শরীফ মজুমদার, পরশুরাম পৌর সভার প্যানেল মেয়র কাউন্সিলর আব্দুল মান্নান,সদর কাউন্সিলর এনামুল হক এনাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী সামাজিক সংগঠন কুঁড়েঘর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নুর মোস্তফা জীবন, সামজিক সংগঠন রাহবার সাধারণ সম্পাদক আলা উদ্দিন আহমেদ প্রমূখ।