‘রক্তের গ্রুপ জানুন, আপনার রক্তে বাঁচবে অন্যের প্রান এ স্লোগানকে সামনে রেখে দাগনভুঁইয়া ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। ইচ্ছে ব্লাড ডেনোট এসোসিয়েশন নামে সামাজিক সংগঠনের উদ্যোগে ৩০ অক্টোবর রবিবার সকালে আতাতুর্ক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিনামূল্যে তিন শতাধিক কোমলমতি ছাত্র-ছাত্রীর ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
উক্ত ক্যাম্পিং আনুষ্ঠানিক ভাবে উদ্ভোদন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হ্যালো কল’র উদ্বেগতা এম এ হান্নান। পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ।
ক্যাম্পিং পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি দারুল কুরআন মাদরাসা শিক্ষক দাগনভুঁইয়া প্রেসক্লাবের সদস্য দৈনিক দিগন্ত প্রতিদিন’র ফেনী জেলা প্রতিনিধি আলাউদ্দিন আল হাসান, ভারপ্রাপ্ত সহ-সাধারণ সম্পাদক আবু সাহেদ রিয়াদ, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন সুমন সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক ওসমান হারুন আরমান, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক অভিজিৎ, রক্ত বিষয়ক সম্পাদক ও সাংবাদিক এবং শিক্ষক মোহাম্মদ শাহ আলম। সার্বিক সহযোগিতায় করেন উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকা খালেদা ফেরদৌস, সহকারী শিক্ষক শহিদ সরওয়ারদী ফিরোজ সহ সকল শিক্ষক বিন্দু ও পরিচালনা কমিটির সদস্যরা।
এ-ই সময় আরো উপস্থিত ছিলো ইচ্ছে ব্লাড ডোনেট এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা মহি উদ্দিন আহমেদ জুয়েল, উপদেষ্টা কাজী মুন্না, শুভাকাঙ্ক্ষী পৌর কমিশনার একরামুল হক এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার দাগনভুঁইয়া উপজেলা প্রতিনিধি ওসমান গনী।