ফেনীর পরশুরামে গাঁজা সেবনের অপরাধে মোঃ আব্দুর রহিম (৩৫) কে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। তার বাড়ি বান্দরবান জেলার লামার লামজুড়ি এলাকায়। রোববার ৩০ অক্টোবর দুপুর বেলা গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত সিদ্দিক এই দণ্ডাদেশ দিয়েছেন।
এসময় তার ১শ টা জরিমানা করে ও আদায় করা হয়। দণ্ডাদেশের পরে পরশুরাম মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করা হলে থানার পুলিশ তাকে কারাগারে প্রেরণ করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিক জানান, আবদুর রহিম গরু বাজারে প্রকাশ্য গাঁজা সেবন করেন। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রমে কারাদণ্ড ও ১ টাকা জরিমানা ও আদায় করা হয়েছে। এসময় পরশুরাম মডেল থানার পুলিশ টিম উপস্থিত ছিলেন।