পরশুরাম কৃতি সন্তান আজিজুল হক মজুমদার সরকারের উপ-সচিব পদে উন্নীত হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) পদে যোগদান করেছে। তিনি ২৪ তম বিসিএস(আনসার) কর্মকর্তা হিসেবে সরকারী চাকুরীতে যোগদান করেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার এক প্রজ্ঞাপন এর মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হয়। তিনি উত্তর কোলাপাড়া সাবেক সোনালী ব্যাংক ব্যবস্থাপক মজিবুল হক মজুমদার (মজনু) এবং আনোয়ারা বেগম এর জৌষ্ঠ সন্তান। তারা দুই ভাই ও এক বোন।তার ছোট ভাই জনতা ব্যাংক লিমিটেড এর সহকারী ব্যবস্থাপক এবং একমাত্র বোন ঢাকার একটি স্বনামধন্য স্কুলের শিক্ষক। আজিজ ছোটবেলা থেকেই মেধাবী ও সাদাসিধে জীবন যাপন করতেন। এলাকার সবাই তাকে সহজ সরল ও মেধাবী ছাত্র হিসেবেই চেনে।তিনি ১৯৯২ সালের পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কুমিল্লা বোর্ড থেকে মেধা তালিকায় ১৫ তম স্থান অর্জন করেন। সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফান্যান্স ডিপার্টমেন্ট থেকে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থানসহ স্নাতকোত্তর অর্জন করেন। তার এই অর্জন এ তিনি মহান আল্লাহ এর দরবারে শুকরিয়া কামনা করেন। পাশাপাশি পরিবার,এলাকাবাসী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার সততা ও যোগ্যতা দিয়ে দেশ ও দশের সেবা করবেন এমনটাই এলাকাবাসীর প্রত্যাশা।