পরশুরাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী ফরিদ আহমেদ এর বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার ৫ নভেম্বর ১১ টার সময় পরশুরাম সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক এর কক্ষে পরশুরাম সরকারি পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক জিন্নাহ সঞ্চালনায় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও নরনীয়া ফজির উদ্দীন আহমেদ চৌধুরী হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন মজুমদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরশুরাম সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সম্মানীত উপদেষ্টা আতাউর রহমান চৌধুরী (আসিফ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন আহমেদ, পরশুরাম সরকারি পাইলট হাইস্কুলে সহকারী প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সহকারী প্রধান শিক্ষক পেয়ার আহমেদ, গুথুমা খান বাহাদুর হাইস্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, চাঁন গাজী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আনোয়ারুল করিম চৌধুরী প্রমূখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে মাধ্যমিক শিক্ষা অফিসার কে শিক্ষক সমিতির পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।