“বঙ্গনন্ধু দর্শন, সমবায় উন্নয়ন” এই প্রতিপাদ্য কে সামনে রেখে পরশুরাম উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে ৫১ তম জাতীয় সমবায় ২০২২খ্রীঃ দিবস উপলক্ষে গতকাল ৫ নভেম্বর ( শনিবার) সকাল ১১ ঘটিকার সময় পরশুরামে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমবায় কর্মকর্তা হারুনর রশীদ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার। স্বাগতিক বক্তব্য রাখেন সমবায় পরিদর্শক কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান মজুমদার।
অনুষ্ঠানে সহকারি কমিশনার ভূমি আরাফাত সিদ্দিকি,উপজেলার ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল সিদ্দিকি, মোহাম্মদ সোহেল চৌধুরী সহকারী পরিদর্শক উপজেলা সমবায় কার্যালয়
সমবায়ীদের মধ্য বক্তব্য রাখেন আল মদিনা সমবায় সমিতির সভাপতি আমিনুল হক প্রমূখ।এছাড়া আরও উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলায় দায়িত্বরত সমবায় সমিতির কর্মকতা বৃন্দ।
অতিথিদের বক্তব্যে বলেন দেশ স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ মানুষ কে অর্থনীতি ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য প্রত্যক ইউনিয়নে বহুমুখী সমবায় সমিতি গঠনের জন্য উদ্বুদ্ধ করেন।বর্তমান সমবায় কে অর্থনীতির দ্বিতীয় খাত হিসেবে বিবেচনা করা হয়। অতি সহজে নিরীহ মানুষ ঋণ পায়।এবং অর্থনীতি উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।