ফেনী ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের বক্তারহাট ক্রীড়া সোসাইটির এক যুগ পূর্তি উপলক্ষ্যে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৫নভেম্বর শনিবার বিকালে বক্তার হাট ঈদগাহ ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
বক্তারহাট ক্রীড়া সোসাইটির সভাপতি শরিফুল ইসলাম শিশিরের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আহমেদ মাহি রাসেল।
এতে বিশেষ অতিথি ছিলেন, মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিনু, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মাস্টার আবুল কালাম, জমিলা হক ট্রাস্টের অফিসার ইনচার্জ জাফর হোসেন মজুমদার।
উপস্থিত ছিলেন, বক্তারহাট ক্রীড়া সোসাইটির উপদেষ্টা আজম মনসুর, আনোয়ার হোসেন, ইমরান হোসেন, আজম মঞ্জুর উজ্জ্বল, মাইনুদ্দিন শাহিন, আনোয়ার হোসেন রাজু ও টিপু মজুমদার, ক্রীড়া সম্পাদক মোঃ রুবেল হোসাইন, প্রচার সম্পাদক নাছির উদ্দিন রাকিব, সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম রিয়াজ, সদস্য আব্রাহাম বিজয়, সাদ্দাম হোসেন, শাখাওয়াত হোসেন, সাজ্জাত হোসেন রাকিব, সহিদুল ইসলাম শিমুল, মোর্শেদ আলম, রানা, মোঃ সুজন, মিনার হোসেন রবিন, মাহফুজ, মোজাম্মেল, ফরহাদ, মুন্সি সাগর, আকাশ তৌহিদ, জিন্নাহ, জাহিদ, সাইফুল ইসলাম, আলাউদ্দিন, শাওন ও সায়েমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারহাট ক্রীড়া সোসাইটির সভাপতি শরিফুল ইসলাম শিশির জানান, কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন প্রথম মোঃ রিয়াদ (পূর্ব বাথানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা), দ্বিতীয় মোঃ আবদুর রহমান (চাঁদগাজী জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা), তৃতীয় মোঃ তৌফিকুল ইসলাম ( উম্মুল কুরআ মাদ্রাসা)।
বিজ্ঞাপন